ছাপ্পা, বুথ দখল, মারধরের অভিযোগে উত্তপ্ত বিধাননগর পুরভোট

কলকাতা, ৩ অক্টোবর : বিধাননগর পুরভোট শুরু হতেই না হতেই ফের অশান্তির খবর আসতে শুরু করল একাধিক ওয়ার্ড থেকে। গোটা বিধাননগর এলাকা চষে ফেলছে দুষ্কৃতীরা। এবং তাদের বেশিরভাগই বহিরাগত, এমনটাই অভিযোগ বিরোধী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের।

একেরপর এক জায়গা থেকে গোলমালের খবর পাওয়া গিয়েছে। ছাপ্পা, বুথ দখল, মারধর, ভোটারদের বের করে দেওয়া এবং একইসঙ্গে শয়ে শয়ে বহিরাগতের তাণ্ডবে রীতিমতো উত্তপ্ত ১, ১২, ৩০, ৪১ নম্বর ওয়ার্ড সহ বিধাননগর পুর এলাকার নানা জায়গা।

ছাপ্পা, বুথ দখল, মারধরের অভিযোগে উত্তপ্ত বিধাননগর পুরভোট

কয়েকটি বুথের সামনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটের স্লিপ বিলি করেছেন, এছাড়া তাদের লোকজনদের ভোটকেন্দ্রে ঢুকতে গেলে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ সিপিএম সহ বিরোধীদের।

একইসঙ্গে সব কিছু দেখেও পুলিশ প্রশাসন কোথাও নীরব থেকেছে, আর কোথাও কোথাও অতিসক্রিয় হয়ে আক্রমণ করেছে বিরোধীদেরই। শাসক দলের দুষ্কৃতী তাণ্ডব তাদের চোখে পড়েনি, একসুরে এমনও অভিযোগ করেছেন বিরোধীরা।

এদিন একইসঙ্গে শিলিগুড়ি, মুর্শিদাবাদ, আসানসোলে স্থানীয় ভোটগ্রহণ চলছে বলে জানা গিয়েছে। এবং সেখানেও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা, বুথদখল, রিগিং ও সর্বোপরি সন্ত্রাস ছড়ানোর অভিযোগ করেছেন বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+