সকাল থেকে থমথমে ভাটপাড়া! পরিদর্শনে বাম কংগ্রেস, যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় দল
সকাল থেকেই থমথমে ভাটপাড়া ও কাঁকিনাড়া। এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ হলেও, এলাকায় চাপা আতঙ্ক ও উত্তেজনার রেশ রয়ে গিয়েছে।
সকাল থেকেই থমথমে ভাটপাড়া ও কাঁকিনাড়া। এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ হলেও, এলাকায় চাপা আতঙ্ক ও উত্তেজনার রেশ রয়ে গিয়েছে। বৃহস্পতিবার এলাকায় গুলিতে মৃত্যু হয় দুজনের। এরপর শুক্রবার মৃতদেহ নিয়ে মিছিল হওয়ার সময় ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এদিন সকালে এলাকা পরিদর্শনে যায় বাম কংগ্রেসের প্রতিনিধিদল।

ভাটপাড়ায় বাম কংগ্রেসের প্রতিনিধি দল
এদিন বেলা এগারোটা নাগাদ পরিস্থিতি পর্যবেক্ষণে যান বাম ও কংগ্রেসের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান। দলে ছিলেন বাম পরিষদয়ী নেতা সুজন চক্রবর্তী, সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য। রাজ্যের কোনও সংস্থা নয়, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে গুলি চালানোর ঘটনার তদন্তের দাবি করেন তাঁরা। এছাড়াও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করেন তাঁরা।

পরিদর্শনে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল
এদিন দুপুরে ভাটপাড়া পরিদর্শনে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই দলটির নেতৃত্বে রয়েছেন রাজ্য থেকে নির্বাচিত বিজেপির সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। দলে থাকছেন দুই প্রাক্তন আইপিএস। বিজেপি সাংসদ তথা মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সত্যপাল সিং এবং প্রাক্তন আইপিএস বিষ্ণু দয়াল রামও থাকছেন এই দলে।

সোমবার রাজ্য জুড়ে আইন অমান্য আন্দোলন
ভাটপাড়া ও সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদ। সোমবার রাজ্য জুড়ে আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে।












Click it and Unblock the Notifications