কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে স্লোগান উঠল 'ভারত মাতা সে আজাদি', পিছনে কারা!
বিশ্বভারতীতে এবিভিপির হামলার প্রতিবাদে কলকাতায় স্লোগান উঠল ভারত মাতা সে আজাদি
জেএনইউ-র পর পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে এবিভিপির বিরুদ্ধে। তারই প্রতিবাদে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে সমাবেশ করে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সেখান থেকে উঠতে শুরু করে ভারত মাতা সে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি, আসাম মাঙ্গে আজাদি স্লোগান।

ভারত মাতা সে আজাদি
কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছাত্র সমাবেশ থেকে উঠল 'ভারত মাতা সে আজাদি' স্লোগান। একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশ্বভারতীতে এবিভিপির হামলার ঘটনার প্রতিবাদে সমেবত হয়েছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও ছিলেন সেই প্রতিবাদ কর্মসূচিতে। তাতে বড় একটি ব্যানারে লেখা হয়েছিল 'হিন্দু রাষ্ট্র ইজ রেপিস্ট'।

উপাচার্যের মদত রয়েছে হামলায়
ছাত্ররা অভিযোগ করেছেন বিশ্বভারতীতে এবিভিপির তাণ্ডবের ঘটনায় মদত রয়েছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তর। হঠাৎ করে ভারতে যে ভারত মাতার নামে রাজনীতির উত্থান হয়েছে তার প্রতিবাদেই এই স্লোগান বলে দাবি করেছেন প্রতিবাদী ছাত্ররা।

বিশ্বভারতীতে এবিভিপির হামলা
জেএনইউর ঘটনার কয়েকদিন পরেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে ঢুকে তাণ্ডব চালায় এবিভিপি ছাত্ররা। মারধর করা হয় ছাত্রদের। এমনকী আহত ছাত্রদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁদের উপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications