ভাঙড়ের ঘটনা তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, দাবি বিজেপি নেতা রাহুল সিনহার
ভাঙড়ের ঘটনায় বিজেপি একেবারে সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা যেমন দাবি করলেন
কলকাতা, ১৮ জানুয়ারি : ভাঙড়ের পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলনে সরকার কিছুটা ব্যাকফুটে যেতেই ঘটনা নিয়ে কটাক্ষ করতে নেমে পড়েছেন বিরোধী রাজনীতিকরা। এই ঘটনায় বাম-সিপিএম যেমন সমালোচনায় সরব হয়েছে, তেমনই বিজেপিও একেবারে সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে।[মুখ্যমন্ত্রীর আসা চাই, নতুবা থামবে না আন্দোলন, সাফ জানালেন আন্দোলনকারীরা ]
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা যেমন দাবি করলেন, গোটা ঘটনাই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের ফল। দুটি দল নিজেদের মধ্যে ভাগ নিয়ে লড়াইয়ে নেমেছে। সেজন্যই এই সংঘর্ষ।[ভাঙড়ে যে গুজবের কারণে পাওয়ার গ্রিডের জমি নিয়ে আন্দোলনে গ্রামবাসীরা]

রাহুলের বক্তব্য, রাজ্যের যেখানে যত সমাজবিরোধী সকলে শাসকদলে ভিড়ে গিয়েছে। এর ফলে গোটা বিষয়টি তৃণমূলের নেতৃত্বের হাতের বাইরে চলে গিয়েছে। সরকার বিষয়টি সামলাতে পারছে না। আবার সমাজবিরোধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নিতে পারছে না।[পুলিশের পোশাকে গুলি চালিয়েছে বহিরাগত দুষ্কৃতীরাই! উদ্ধার পুলিশের উর্দি]
তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বকে বাঁদরের পিঠে ভাগাভাগির ঘটনার সঙ্গে তুলনা করেন বিজেপি নেতা রাহুল সিনহা। এর পাশাপাশি শ্রীনু হত্যাকাণ্ড নিয়ে তাঁর দাবি, গোটা ঘটনায় দিলীপ ঘোষ জড়িত নন। এই ঘটনায় তৃণমূলের পর্দাফাঁস হয়ে গিয়েছে। যারা এই ঘটনায় গ্রেফতার হয়েছে তারাই সব ফাঁস করে দিয়েছে।[জোর করে জমি অধিগ্রহণ নয়, প্রয়োজনে পাওয়ার গ্রিড সরানো হবে : মমতা বন্দ্যোপাধ্যায়]












Click it and Unblock the Notifications