BGBS: রাজা গেলেন যোগীর কাছে, মমতার কাছে ভুটানের দূত মন্ত্রী, বঙ্গ-ভুটান সম্পর্ক কতটা শক্তিশালী হল?
বুধবার থেকে শুরু হল বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। দেশের প্রথম সারির শিল্পপতিরা এই সম্মেলনে অংশ নেন। এবার এই অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তবে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক উদ্বোধনী অনুষ্ঠানে এলেন না। পরিবর্তে ভুটানের প্রতিনিধি হয়ে এলেন সেই দেশের মন্ত্রী ইয়ুনচেন ফুনশো।
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের আসা নিয়ে ২৪ ঘণ্টা আগেই সংশয় প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি ভারতে এসেছেন। মঙ্গলবার তাঁকে মহা কুম্ভ মেলার ত্রিবেণী সঙ্গমেও পূণ্য স্নান করতে দেখা যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে। যোগী রাজ্য থেকে বাংলার দিকে এলেন না তিনি।

তবে রাজা না এলেও এলেন মন্ত্রী। তাতে কিছুটা মানরক্ষা হল সরকারের। ভুটানের মন্ত্রী ইয়ুনচেন ফুনশো বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে উপস্থিত হয়ে সৌজন্যে বার্তা দিলেন। বাংলা এবং ভুটান একে অপরের সঙ্গে প্রবল ভাবে সম্পৃক্ত। বাংলা এবূং ভুটানের পর্যটন, শিল্প, সংস্কৃতি থেকে একাধিক বিষয়গুলি নিজের বক্তব্যে তুলে ধরেন ভুটান সরকারের মন্ত্রী।
তিনি বলেন, এই শীর্ষ সম্মেলনটি ভারত এবং ভুটানের সহযোগি্তাকে আরও গভীর করার। কৌশলগত ক্ষেত্রগুলিকে চিহ্নিত করার একটি সুযোগ রয়েছে এই সম্মেলনে থেকে রয়েছে। বাংলা এবং ভুটান একাধিক বিষয়ে একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে যেখানে আমরা আরও অংশীদারিত্ব জোরদার করতে পারি।
একইসঙ্গে তিনি বলেন, চা শিল্প থেকে পর্যটন, একাধিক ক্ষেত্র আছে যেখানে বাংলা এবং ভুটানের গভীর সংযোগ রয়েছে। প্রথমত পর্যটন, আমরা এখানকার বিনিয়োগকারীদের পর্যটনে সুযোগ অন্বেষণ করার জন্য আমন্ত্রণ জানাই। দ্বিতীয়ত, যোগাযোগ। বাংলা এবং ভুটানের সীমান্ত যুক্ত। ফলে যোগাযোগকে আরও উন্নত করতে হবে। তৃতীয়ত, কৃষি এবং কৃষি প্রক্রিয়াকরণ । চা শিল্পে আরও জোর দিতে হবে।
বাংলায় লগ্নি টানার লক্ষ্যে বাণিজ্য সম্মেলন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৪০টি দেশের ২০০ প্রতিনিধি-সহ ৫,০০০ বিশিষ্ট জন অংশ নিয়েছেন এই সম্মেলনে। ৪০টির মধ্যে ২০টি দেশ 'পার্টনার' বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভারতে এসেও বাংলায় ভুটানের রাজার কথা দিয়েও না আসা নিয়ে বিতর্ক থেকে গেল, নেপথ্যে দিল্লির কলকাঠি! উঠছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications