বইমেলায় দেদার কেপমারি, নেপথ্যে টেলি পাড়ার অভিনেত্রী

বইমেলায় দেদার কেপমারি, নেপথ্যে টেলি পাড়ার অভিনেত্রী

শনিবারের জমজমাট বইমেলায় একেবারে চমকে দেওয়ার মত ঘটনা ঘটেছে। দেদার পকেটমারির ঘটনা হাতে নাতে ধরে ফেলেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রূপা দত্তকে। তাঁর কাছ থেকে প্রায় ৭৫০০০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের চোখ এড়াতে ডাস্টবিনে ব্যাক ফেলে পালাচ্ছিলেন তিনি। হাতে নাতে অভিনেত্রীকে ধরে ফেলে পুলিশ। তারপরেই থানায় নিয়ে গিয়ে জেরা করতেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

গ্রেফতার টলি পাড়ার অভিনেত্রী

বইমেলায় হঠাৎই এক মহিলাকে ডাস্টবিনে মানিব্যাগ ফেলতে দেখে সন্দেহ হয়েছিল সেখানকার কর্তব্যরত পুলিশকর্মীদের। হঠাৎ করে মানিব্যাগ কেউ কেন ডাস্টবিনে ফেলবেন এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তাঁরা। তারপরেই ডাস্টবিন থেকে ব্যাগটি সংগ্রহ করেন তাঁরা। মহিলাকেও আটকানো হয়। তিনি কেন ডাস্টবিনে ব্যাগ ফেলে চলে যাচ্ছেন তা জানতে চাওয়া হয় তাঁর কাছে। কিন্তু পুলিশকে তেমন সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি।

রূপা দত্ত নামে ওই মহিলাকে পুলিশ থানায় নিয়ে এসে জেরা শুরু করেন। মহিলা পুলিশ তাঁকে তল্লাশি করতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে। তখনই জানা যায় রূপা দত্ত নামে ওই মহিলার কাছে থাকা ব্যাগের মধ্যে রয়েছে অসংখ্য মানিব্যাগ। তাতে প্রচুর টাকাও উদ্ধার করেন তাঁরা। জেরা করতেই বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে আসে মহিলার পরিচয়। তিনি নিজে একজন অভিনেত্রী। একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন। একাধিক বড় অনুষ্ঠানে তাঁকে দেখাও গিয়েছে।

অভিনেত্রী হয়েও তিনি কেপমারি পেশার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ। তাঁর কাছে উদ্ধার হওয়া একটি ডায়রি পড়ে চমকে উঠেছেন বিধাননগর উত্তর থানার পুলিশ অফিসাররা। সেই ডায়রিতে কবে তিনি কতটাকা কেপমারি করে তুলেছেন তার হিসেব দেওয়া রয়েছে। পুলিশের অনুমান অভিনেত্রী রূপা দত্তের একটি বড় চক্র রয়েছে। সেই চক্র সারা কলকাতায় ছড়িয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অভিনেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা করে একাধিক তথ্য জানার চেষ্টা চলছে। কোথায় কোথায় তিনি কেপমারি করতেন। এবং কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে তাঁক কেপমারির চক্র তাও জানার চেষ্টা করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+