গুরুতর অসুস্থ কবীর সুমন, ICU-তে অক্সিজেন সাপোর্টে রয়েছেন 'গানওয়ালা'
গুরুতর অসুস্থ সঙ্গীত শিল্পী কবীর সুমন (Kabir Suman)। প্রবল শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে সোমবার বিকেলে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আইসিইউতে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
সকাল থেকে শ্বাসকষ্ট ভুগছিলেন তিনি। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেিট বাড়তে শুরু করে। পরিবারের লোকেরা আর অপেক্ষা করেননি সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে তাঁকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা অক্সিজেন সাপোর্ট দিয়ে আইসিইউতে রেখেছেন।

জানা গিয়েছে অক্সিজেন সাপোর্টে থাকলেও এখন তিনি স্থিতিশীল। খুব ধীরে হলেও কথা বলতে পারছেন। খাবারও খাওয়ানো গিয়েছে। রক্তচাপ নিয়ন্ত্রণে আনা গেলেও শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনা যায়নি। হার্ট স্বাভাবিক ছন্দে কাজ করছে না। হার্ট ফেলিওয়র হওয়ার আশঙ্কা নিয়েই পরিবারের লোকেরা হাসপাতালে ভর্তি করেছিলেন।
একাধিক বিভাগের চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন। রেসপিরেটরি, মেিডসিন , ক্রিটিকাল কেয়ার সহ একাধিক হেডের চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণ করেছেন। তবে এখনও বোর্ড গঠন করা হয়নি। সন্ধে ৭টা পর্যন্ত তিনি কেমন থাকেন দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলা জনমুখী গানে যুগান্ত এনেছিলেন কবীর সুমন। তাঁর গানে উদ্দিপিত হয়ে ওঠে যুব সমাজ। আজও তাঁর গানের সমান গুরুত্ব রয়েেছ। কয়েকদি আগে মারা গিয়েছেন আরেক সঙ্গীত শিল্পী। ধ্রুপদী গানের শিল্পী উস্তাদ রশিদ খান। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। বেশ কয়েক মাস ধরেই অসুস্থতা বেড়েছিল তাঁর। তারপরেই ভর্তি করতে হয়েছিল তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত বঁাচানো যায়নি। জানুয়ারি মাসের প্রথমেই মারা যান তিনি।












Click it and Unblock the Notifications