সাইরেন শুনে শেল্টার রুমে লুকোচ্ছেন বাঙালি গবেষক সৌরভ, উত্তরপাড়ায় দুশ্চিন্তায় স্ত্রী

ইজরাইল ও প্যালেস্টাইনের মধ্যে চলছে সংঘর্ষ। ইজরায়েলের মাটিতে নাগাড়ে চলছে ক্ষেপনাস্ত্র হানা। নিমেষে ধ্বংস হয়ে যাচ্ছে জনজীবন। ওই ঘটনার আঁচ এসে পড়েছে বাংলায়। হুগলির কুমার ও বন্দ্যোপাধ্যায় পরিবারে প্রবল দুশ্চিন্তা। কারণ, বাড়ির লোক যে ওই দেশেই আটকে আছে।

যুদ্ধ চলছে। আর তাতেই আটকে পরেছেন বাঙালি গবেষক। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে হুগলির পরিবার।ইজরাইলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে স্নায়ু বিজ্ঞান (নিউরো সায়েন্স) অ্যালজাইমার রোগ নিয়ে গবেষণা করছেন সৌরভ কুমার। গত দেড় বছর তিনি ইজরাইলের বাণিজ্য নগরী তেল আভিভে আছেন। আর তাঁকে ঘিরেই হুগলির পরিবার - পরিজনরা দুশ্চিন্তায় রয়েছেন।

Israel war

মাঝেমধ্যেই ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে বিবাদ দেখা যায়। দিন কয়েক চলার পর আবার ঠান্ডা হয়ে যায়। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা৷ এই আক্রমণ যেন ভয়াবহ। কবে এই যুদ্ধ থামবে, তার কোনও ধারণাও এখন করা যাচ্ছে না। যুদ্ধ বিধ্বস্ত ইজরাইলে আতঙ্কে রয়েছেন সৌরভের মতো অনেক ভারতীয় ও বাঙালি।

সৌরভ কুমারের বাড়ি হুগলির ধনিয়াখালির ভান্ডারহাটী এলাকায়। উত্তরপাড়ায় তার পরিবার রয়েছে। স্ত্রী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়া প্যারীমোহন কলেজের ফিজিওলজির অধ্যাপক।তাদের সাত মাসের ছোট্ট কন্যা সন্তানের নাম অর্না।বিদেশ বিভুইয়ে স্বামী যুদ্ধের মধ্যে আটকে আছেন। এদিকে কোলের মেয়েকে নিয়ে উত্তরপাড়ায় অত্যন্ত দুশ্চিন্তায় অনিন্দিতা।

স্বামীর সঙ্গে ফোন মারফত কথা হচ্ছে অনিন্দিতার। এখনও তেমন সমস্যায় পড়তে হয়নি সৌরভ কুমারকে। খাবার, জলও আছে তাদের। কিন্তু মন তো কিছুতেই মানতে চাইছেন না। উত্তরপাড়ার বাড়িতে ছটফট করছেন স্ত্রী।

সৌরভ তাকে পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে। তারা বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে পারছেন না। সাইরেন বাজলেই শেল্টার হোমে ঢুকে পরতে হচ্ছে। জল, খাবার পেতে এখনও সমস্যা হয়নি।তবে দীর্ঘ দিন এই অবস্থা চললে কী হবে? তাই নিয়েই দুশ্চিন্তা হচ্ছে।মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। হামাস জঙ্গিরা যেখানে সেখানে ঢুকে হামলা চালাচ্ছে বলে অভিযোগ। ক্ষেপনাস্ত্র হামলার শব্দ কানে আসছে।

পুজোর আগেই বাড়ি ফেরার কথা ছিল সৌরভের। স্ত্রী মেয়ে, পরিবার- পরিজন নিয়ে পুজোয় আনন্দ করবেন সৌরভ। এমন পরিকল্পনার কথাই ছিল। কিন্তু এখন সব পরিকল্পনাই অথৈ জলে। আগামী ১৬ নভেম্বর বিমানের টিকিট কাটা আছে। যুদ্ধ বেঁধে যাওয়ায় এয়ার ইন্ডিয়ার সমস্ত বিমান সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে।

ইজরাইলে আটকে পরা ভারতীয়রা কীভাবে ফিরবেন? তাই নিয়ে দুশ্চিন্তায় পরিবার পরিজনরা। সৌরভের শাশুড়ি শুভ্রা বন্দ্যোপাধ্যায় বলেন,খুবই দুশ্চিন্তায় আছি।পুজোর আগেই জামাইয়ের বাড়ি ফেরার কথা ছিল। এখন এই পরিস্থিতিতে কী হবে, জানি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+