'ককপিট' মুক্তির আগে বিশ্বকর্মার কাছে এই বিশেষ প্রার্থনা দেবের

বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে সকলের 'ভালো' কামনা করেছেন অভিনেতা সাংসদ দেব।

পুজোর মরশুমে উৎসবের আমেজ শুরু হয় বিশ্বকর্মা পুজোর সময় থেকে। দিনভর আকাশে রঙবেরঙের ঘুড়ির আনাগোনা, মাঝে সাজে এছাদ থেকে ওছাদে 'ভোকাট্টা'-র আওয়াজ। আর এই সব মিলিয়েই তৈরি হওয়া পরিবেশ জানান দেয়; মা আসতে আর বেশি দেরি নেই। উৎসবের এই সাজো সাজো রব নিয়েই আজ পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। পুজোতে মেতেছেন সাধারণ মানুষ থেকে তারকারাও।

বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে সকলের 'ভালো' কামনা করেছেন অভিনেতা সাংসদ দেব। টুইটারে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে তিনি সকলের 'ভালো' প্রার্থনা করার পাশাপাশি নিজের জন্যও 'ভালো' কিছু প্রার্থনা করেন। উল্লেখ্য, কিছুদিন বাদেই মুক্তি পেতে চলেছে দেবের ছবি 'ককপিট'। ছবিতে অভিনয়ের পাশপাশি এছবির প্রযোজকও দেব। ছবি ঘিরে যে বেশ টেনশনে রয়েছেন এই মেগাস্টার তা বোঝাই যাচ্ছে টুইট থেকেই।

এদিকে, দেব ছাড়াও এদিন বিশ্বকর্মা পুজোতে সামিল হন শ্যুটার জয়দীপ কর্মকার। তিনিও আজ পুজোয় অংশগ্রহণের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সবমিলিয়ে দিনভর গোটা রাজ্যের সঙ্গে বিশ্বকর্মা পুজোতে মেতেছেন বাংলার তারকারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+