পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব, তুলকালাম টলিপাড়ায়, তদন্তে যাদবপুর থানার পুলিশ
পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব, তুলকালাম টলিপাড়ায়, তদন্তে যাদবপুর থানার পুলিশ
ফের পর্ণছবি নিয়ে তুলকালাম টলি পাড়ায়। টলিউজেপ এক অভিনেত্রীকে পর্নছবিতে অভিনয়েপ প্রস্তাব দেওয়ার অভিযোগ। যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। তদন্তে পুলিশ। কয়েকদিন আগে নিউটাইনে টলিউডের এক অভিনেত্রীকে গ্রেফতার করেছিল পুলিশ। নিউটাউনের হোটেলে পর্ন ছবির শ্যুটিং করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার পর্ন ছবি তৈরির সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

অভিনেত্রীকে পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব
বলিউডের ছায়া এবার টলিউডে। পর্নছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়ে টালিগঞ্জের অভিনেত্রীকে ফোন। অভিষেক দাস নামে এক ব্যক্তি তাঁকে ফোন করে বেশ কিছু চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী। ফোনে ছবির জন্য বেশ কিছু আপত্তিকর ছবিও তোলার কথা বলেছিলেন তিনি। তারপরেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পুিলশ। অভিনেত্রী বাপুজিনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

নিউটাউনে পর্ন ছবি কাণ্ড
কয়েকদিন আগেই নিউটাউনে পর্নছবি তৈরির চক্র প্রকাশ্যে আসে। সেখানেও এক টলি অভিনেত্রীর নাম জড়িয়েছিল। টিউটাউনের প্রাইড হোটেলের ঘরে পর্নছবি তৈরি করা হত। কয়েকদিন ধরেই পুলিশের কাছে এই নিয়ে খোঁজ ছিল। পরে অভিযান চালিয়ে পুলিশ অভিনেত্রী এবং তাঁর সহযোগীকে গ্রেফতার করে। তদন্তে পুলিশ জানতে পেরেছিল উঠতি মডেল এবং অভিনেত্রীদের পর্নছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হত। যারা ইচ্ছুক তাদের নিয়ে হোটেলের ঘরে পর্নভিডিও তৈরি করা হত। অভিনেত্রীর সঙ্গে আর কারোর যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দফায় দফায় তাকে জেরাও করা হয়েছে।

পর্নকাণ্ড বলিউডে
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়েছে পর্নছবি তৈরির অভিযোগে। রাজ কুন্দ্রাকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে মুম্বই পুলিশের। রাজ হটস্পট অ্যাপের মাধ্যমে পর্ন ছবির ব্যবসা করতেন বলে জানা গিয়েছে। এই হটস্পট অ্যাপটি লন্ডনের একটি সংস্থার।সেই সংস্থাটি আবার রােজর জামাইবাবুর। এই পর্ন ছবির ভিডিও করে অনেক টাকা রোজগার করেছিলেন বলে জানিয়েছেন রাজ। এখনও মুম্বই পুলিশের হেফাজতে রয়েছেন রাজ কুন্দ্রা। নিজের গ্রেফতারি বেআইনি দাবি করে রাজ আদালতে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু সেই জামিন খারিজ করে দেয়আদালত। কাজেই এখনও রাজকে জেলেই থাকতে হবে বলে জানিয়েছে আদালত।

শিল্পার দাবি
শিল্পা শেট্টি দাবি করেছেন তাঁর স্বামী নির্দোষ। শিল্পার বাড়িতে দুই দফায় তল্লাশি চালিয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে ৭০টির মতো ভিডিওর সিটি। শিল্পার দাবি রাজ ইরোটিক বানােতন। যার কনটেন্টগুলি একটু বেশি মাত্রায় অ্যাডাল্ট। রাজকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী। রাজের পাশাপাশি শিল্পা শেট্টিকেও জেরা করেছে মুম্বই পুলিশ। শিল্পার মোবাইল ফোন খতিয়ে েদখার ভাবনা চিন্তা করা হচ্ছে। সূত্রের খবর বাড়িতে তল্লাশি চালানোর সময় রাজের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন শিল্পা। এমনকী প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
খবরের ডেইলি ডোজ। ডাউনলোড Bengali Oneindia App
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications