'চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানাই', সন্দীপ গ্রেফতার হতেই সুর বদল কাঞ্চনের
আরজি কর হাসাপাতাল কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ করেছিলেন উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। সন্দীর রায়ের গ্রেফতারির পরেই সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন অভিনেতা।
তিনি বলেছেন, 'ডাক্তার সত্যি ভগবানস্বরূপ। জুনিয়র, সিনিয়র ডাক্তারের ভাগাভাগিও করতে চাইনি। এই আন্দোলন যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত। সেই আন্দোলনকে কোনওভাবেই ছোট করতে চাই না। আমি যা বলে ফেলেছি তার জন্য সমস্ত ডাক্তারবাবুদের কাছে ক্ষমাপ্রার্থী।'

তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন, "আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী'। ৬ মিনিটের ভিডিওয় বারবার নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন কাঞ্চন মল্লিক। গত রবিবার হুগলিতে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। সেখানে গিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ করে কাঞ্চন মল্লিক।
তিনি কটাক্ষ করে বলেছিলেন,'যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে। ভাল। তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না? এটা আমার প্রশ্ন।' কটাক্ষের সুরে কাঞ্চনের এই মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল সব মহলে। সঙ্গে সঙ্গে কাঞ্চনকে বয়কটের ডাক দিয়েছিলেন তাঁর সহ অভিনেতারাই। সুদীপ্তা থেকে শুরু করে ঋত্বিক সকলেই পাল্টা কাঞ্চন মল্লিককে নিশানা করেছিলেন। সুদীপ্তা তো কাঞ্চনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের ইতি টেনেছিলেন। তিনি বলেছিলেন, 'অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বুদ্ধি-বিবেচনা, সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস। খুঁজে ফেলে খবর দিস।' সুজন মুখোপাধ্যায় ফেসবুক পোস্টে কাঞ্চনকে কটাক্ষ করে লিখেছিলেন,'মাগন রাজার পালা'। শো বাতিল করে দিয়েছিলেন তিনি। আবার অভিনেতা ঋত্বিকও কাঞ্চন মল্লিককে তীব্র আক্রমণ করে ফেসবুকে লিখেছিলেন চাটা কাঞ্চন।
তীব্র সমালোচনার মুখে পড়ে গতকাল রাতে আবার কাঞ্চন মল্লিক একটি ভিডিও শেয়ার করেছিলেন, 'গতকাল একটি ধরনামঞ্চে কিছু কথা বলি, যেটা অত্যন্ত সমালোচিত হয়। প্রথমেই আমি জানাই, আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। আমি কোনও সাফাই গাওয়ার জন্য আজকে এই ভিডিয়ো করছি না। আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, আমারও বাড়িতে স্ত্রী, সন্তান আছে। আমার বাড়িতেও একজন বৃদ্ধ মানুষ আছেন, তাঁকে মেডিক্যাল সাপোর্ট দিতে হয়। আমি জানি, ডাক্তারের প্রয়োজন কতটা।'
তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিনেতা বিধায়ক সুর বদল করেছেন। গতকাল রাতে আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ সহ চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। তারপরেই সুর বদল করেন কাঞ্চন। তিনি বলেন চিকিৎসকদের আন্দোলন ন্যায় সঙ্গত। এবং তিনি চিকিৎসকদের আন্দোলনের পাশে রয়েছেন।












Click it and Unblock the Notifications