Bengal Waqf Violence: আতঙ্কের মুর্শিদাবাদে আপাতত থাকবে কেন্দ্রীয় বাহিনী! বড় নির্দেশ হাইকোর্টের

High Court On Bengal Waqf Violence: এখনই মুর্শিদাবাদ থেকে সরছে না কেন্দ্রীয় বাহিনী। নির্দেশে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সামসেরগঞ্জ সহ একাধিক এলাকা জুড়ে এখনও থমথমে পরিস্থিতি। আতঙ্কে এলাকার মানুষজন। এই পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসানোর দাবি জানাচ্ছেন স্থানীয় মানুষজন। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী আপাতত সেখানে থাকবে বলেও জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

বাহিনী এরিয়া ডোমিনেশনের কাজ করার সঙ্গে সঙ্গে শান্তি ফেরানো এবং পুনর্বাসনের কাজ করবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর (Justices Soumen Sen and Raja Basu Chowdhury) ডিভিশন বেঞ্চ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

High Court

  • High Court On Bengal Waqf Violence: কমিটি গঠন নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের

এদিন কলকাতা হাইকোর্টে মুর্শিদাবাদ সংক্রান্ত মামলায় একাধিক বিষয় উঠে আসে। একই সঙ্গে কমিটি গঠনের কথা বলা হয়েছে। যেখানে জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন, রাজ্য লিগ্যাল সেলের প্রতিনিধিরা থাকবে। এই কমিটি গোটা এলাকা পরিদর্শন করে রিপোর্ট দেবে বলেও পর্যবেক্ষণে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। অন্যদিকে ঘটনা নিয়ে যাতে কোনও উস্কানিমূলক মন্তব্য কেউ না করেন সে বিষয়ে কলকাতা হাইকোর্টের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে।

  • High Court On Bengal Waqf Violence: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে

এদিন রাজ্যের তরফে সওয়াল জবাবে অংশ নেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকী এই সংক্রান্ত একটি রিপোর্টও জমা দেওয়া হয়ছে। আর সেই রিপোর্ট উল্লেখ করে তিনি শুনানিতে বলেন, আরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে। সিট গঠন করা হয়েছে। রাজ্য পুলিশদের শীর্ষ আধিকারিকরা এলাকা পরিদর্শন করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

এছাড়াও সমাজ মাধ্যমে হিংসা ছড়ানোর অভিযোগে একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে ব্লক করা হয়েছে। আসলে মামলাকারীরা রাজনৈতিক মদদপুষ্ট, তাই হিন্দুত্ববাদ প্রচারের চেষ্টা করছে বলে অভিযোগ আইনজীবীরা। একই সঙ্গে তৃণমূল সাংসদ জানান, ৩৮ টি পরিবারকে ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জঙ্গীপুর থানা এলাকার যথেষ্ট স্পর্শকাতর। ওই এলাকায় দুদিন ধরে কোনরকম অশান্তির ঘটনা ঘটেনি বলেও সওয়াল। এই ঘটনায় ইতিমধ্যে ৬০ টি এফআইআর করা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে সিট গঠন করা হয়েছে বলে দাবি আইনজীবীর।

দীর্ঘ শুনানি শেষে আদালতের স্পষ্ট নির্দেশ, আগামী শুনানি না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+