গর্জে উঠল বাংলা, অসমের নাগরিকপঞ্জির প্রতিবাদে মোদীর ‘দানবিক’ সরকারের পতন দাবি

অসমের শিলচর বিমানবন্দরে তৃণমূলের সাংসদ-বিধায়কদের হেনস্থার ঘটনার প্রতিবাদে শনিবার কালা দিবস পালিত হল রাজ্যজুড়ে।

অসমের শিলচর বিমানবন্দরে তৃণমূলের সাংসদ-বিধায়কদের হেনস্থার ঘটনার প্রতিবাদে শনিবার কালা দিবস পালিত হল রাজ্যজুড়ে। কালো ব্যাজ পরে তৃণমূলকর্মীরা কালা দিবস পালন করলেন, 'দানবিক সরকার আর নেই দরকার' স্লোগান তুললেন। রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই এই কর্মসূচি নেওয়া হয়ষ তার মধ্যে উত্তেজনা ছড়ায় মালদহে।

গর্জে উঠল বাংলা, অসমের নাগরিকপঞ্জির প্রতিবাদে মোদীর ‘দানবিক’ সরকারের পতন দাবি

মালদহে বিজেপির অবস্থান কর্মসূচি চলাকালীন তৃণমূল মিছিল চলে এলে সংঘর্ষ বাধে। দুই দলের অনেকে জখম হয়। পুলিশ এই ঘটনায় উত্তেজনায় প্রশমিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

কলকাতার গড়িয়াহাটে সুব্রত মুখ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালা দিবস পালন করা হয়। কুশপুতুল পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সুব্রত মুখোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের মদতেই অসহায় মানুষদের ভিটেমাটি ছাড়া করা হচ্ছে। অসমের মুখ্যমন্ত্রীই সমান দায়ী। তিনি বাংলায় এলে যোগ্য জবাব পাবেন।

এছাড়া দুর্গাপুর সিটি সেন্টার কালা দিবস পালন করা হয়। আসানসোলের আশ্রম মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলে। হাওড়ায় বিশাল ধিক্কার মিছিল বের হয়। শুক্রবার তৃমমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রাজ্যস্তর থেকে শুরু করে ব্লক স্তরে এই কালাদিবস পালন করার বার্তা দিয়েছিলেন অনৈতিকভাবে অসমের বিমানবন্দরে তৃণমূলের আটজন জনপ্রতিনিধিকে আটকে রেখে হেনস্থার প্রতিবাদে। সেইমতোই গর্জে ওঠে বাংলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+