সাত মাস ফ্রি রেশন দিয়ে কমিশন পাচ্ছেন না ডিলাররা, চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে

সাত মাস ফ্রি রেশন দিয়ে কমিশন পাচ্ছেন না ডিলাররা, চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে

করোনা পরিস্থিতির মধ্যে ফ্রি রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। তাতে তিন মাস ফ্রি রেশন দিয়েছেন তাঁরা। কিন্তু এখবনও পর্যন্ত একটি টাকাও কমিশন পাননি তাঁরা তাই কমিশনের দাবিতে মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠালেন তাঁরা। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও তাঁরা অভিযোগ জানিয়েছে।

 ফ্রি রেশন

ফ্রি রেশন

করোনা মহামারীর কারণে ফ্রি রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। সেই মত ফ্রিতে রেশন দেওয়া হয়েছে গোটা দেশে। পশ্চিমবঙ্গেও দেওয়া হয়েছে ফ্রি রেশন। চাল, ডাল, ছোলা, গম দেওয়া হয়েছে সাত মাস ধরে। কিন্তু সেই বণ্চনের একটি টাকাও কমিশন পাননি তাঁরা।

 মুখ্যমন্ত্রীকে চিঠি

মুখ্যমন্ত্রীকে চিঠি

রেশন ডিলাররা ৭ মাস যে ফ্রি রেশন দিয়েছেন তার জন্য কুইন্টাল প্রতি ৭০ টাকা করে পাওয়ার কথা। কিন্তু এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত একটি টাকাও জোটেনি তাঁদের। অভিযোগ জানিয়ে তাই তাঁরা মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়েছেন। জানানো হয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও।

ব্যাঙ্কের গলদ

ব্যাঙ্কের গলদ

রেশন ডিলারদের সংগঠন দাবি করেছে যে রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের মাধ্যমে তাঁদের টাকা পাওয়ার কথা সেই ব্যাঙ্ক টাকা তুলেছে। কিন্তু ডিলারদের হাতে এখনও পৌঁছয়নি সেই টাকা। ব্যাঙ্কের মাধ্যমেই গণ্ডগোল বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের অভিযোগ ব্যাঙ্ক নিজেদের আয় বাড়াতে সেই টাকা সুদে খাটাচ্ছে বাজারে।

 রেশন দুর্নীতি

রেশন দুর্নীতি

এর আগে রাজ্যে রেশন দুর্নীতি অভিযোগ উঠেছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তাও দিয়েছেন রাজ্যের রেশন ডিলারদের। নিজে রাস্তায় নেমে রেশন বণ্টন খতিয়ে দেখেছেন। দুর্নীতি কোনও ভাবেই বরদাস্ত হবে না বলে খাদ্য সচিবও বদলে দিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+