Mamata Banerjee: বিজেপি কুৎসা, অপপ্রচার করে, ললিতের সঙ্গে বাংলার যোগ নেই, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
বাংলা অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। ললিত ঝা - দের সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই। বিজেপি সব সময় বাংলাকে নিয়ে কুৎসা ও অপপ্রচার করছে। সরাসরি এই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। কার্যত বিজেপির আনা অভিযোগকে নস্যাৎ করলেন মুখ্যমন্ত্রী।
দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। বিজেপির তরফ থেকে সংসদে হামলার ঘটনায় ললিত ঝায়ের সঙ্গে বাংলার যোগাযোগ স্থাপনের কথা বলা হচ্ছে। রাজ্যের বিজেপি নেতারাও সুর তুলেছেন এই ঘটনায়। ললিত ঝায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ললিতের সম্পর্ক। এমন দাবি শুভেন্দু অধিকারীও করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই বিষয়ে মুখ খুললেন। সাংবাদিকরা সংসদে জঙ্গি হামলার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। নিরাপত্তার ব্যর্থতা সংসদ ভবনে হয়েছে। আরও ভালো করে নিরাপত্তা ব্যবস্থা করা উচিত। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বার্তা দিয়েছেন। ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এরপরই ললিত প্রসঙ্গ ওঠে। কলকাতায় ললিত ঝা ছিলেন। তিনি সংসদে অতর্কিত হানার মাস্টারমাইন্ড বলে চিহ্নিত হয়েছেন। বাংলার সঙ্গে অপরাধ ও রাষ্ট্রবিরোধী লোকজনদের যোগাযোগ থাকছে। এই অভিযোগ বিজেপির থেকে করা হয়েছে। রাজ্য সরকারকে রীতিমতো আক্রমণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনও রকম মান্যতা দিলেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপি বরাবর কুৎসা অপপ্রচার করে। বাংলার সঙ্গে অপপ্রচার করা হচ্ছে। ললিতের সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই। বাংলা কখনওই হিংসা ও অপরাধকে প্রশ্রয় দেয় না নিরাপত্তার ব্যাপার নিয়ে বাংলা কখনও আপোষ করেনি, করবে না।
পশ্চিমবঙ্গের সঙ্গে কোনও যোগাযোগ নেই। ঝাড়খণ্ড বা অন্য কোনও রাজ্যের সঙ্গে আছে কী না জানা নেই। এই ঘটনার তদন্ত নিরপেক্ষ হোক। সেই কারণেই এই বিষয়ে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে না। এমনই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর কথায়, "আমরা তো আর আবোল তাবোল বকি না। যেটা বলব দায়িত্ব নিয়ে বলব।"












Click it and Unblock the Notifications