'বাংলায় হিংসা দেখে কষ্ট হচ্ছে', অর্জুনকে হাসপাতালে দেখতে গিয়ে প্রতিক্রিয়া রাজ্যপালের
আহত বিজেপি সাংসদ অর্জুন সিং-কে হাসপাতালে দেখতে গিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
'বাংলায় হিংসার ঘটনা দেখে আমার কষ্ট হচ্ছে'। রবিবার ভাটপাড়া পার্টি অফিস দখলের ঘটনায় ব্যারাকপুরের আহত বিজেপি সাংসদ অর্জুন সিং-কে হাসপাতালে দেখতে গিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

তিনি আরও বলেন, 'সাংবিধানিক পদে থেকে আমি শুধু এটুকুই বলতে পারি যে বাংলায় আইনের শাসন কায়েম থাকুক। হিংসা, সন্ত্রাস বন্ধ হোক। বাংলায় উন্নয়নের পথে হাঁটুক'।
উল্লেখ্য, রবিবার পার্টি অফিস দখল করাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি উত্তেজনা সংঘর্ষ ছড়িয়েছিল। সেই সংঘর্ষের মাঝে পড়ে মাথা ফাটে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। এ সবের মধ্যে এদিন দিল্লি সফর বাতিল করে কলকাতার বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে অর্জুন সিংকে দেখতে যান রাজ্যপাল ধনকড়। সেখান থেকে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে এই প্রতিক্রিয়া দেন।












Click it and Unblock the Notifications