Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'হিংসার বদলে শান্তি প্রতিষ্ঠিত হোক', গান্ধী স্মরণেও টুইয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপাল ধনখড়ের

'হিংসার বদলে শান্তি প্রতিষ্ঠিত হোক', গান্ধী স্মরণেও টুইয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপাল ধনখড়ের

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে কোনও উপলক্ষ্যই ছাড়ছেন না রাজ্যপাল জগদীপ ধনখড়। গান্ধীজির স্মরণে টুইট করেও মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন রাজ্যপাল। টুইটে তিনি লিখেছেন, বাপুর আদর্শই গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে অনুপ্রাণিত করবে। হিংসার বদলে শান্তি প্রতিষ্ঠিত হোক।

গান্ধী স্মরণ রাজ্যপালের

গান্ধী স্মরণ রাজ্যপালের

গোটা দেশে আজ উদযাপিত হচ্ছে গান্ধীজির জন্মদিন। গান্ধী জয়ন্তীতে বাপুর স্মরণে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বাপুর আদর্শে যেন শান্তি স্থাপন হয় বলে টুইটে লিখেছেন রাজ্যপাল। রাজভবনে গান্ধীজির ছবিতে মালাদান করে শ্রদ্ধাও জানান তিনি।

মমতাকে খোঁচা

মমতাকে খোঁচা

রাজ্যপাল জগদীপ ধনখড় গান্ধীজির স্মরণেও মমতাকে খোঁচা দিতে ছাড়েননি। টুইটে মমতাকে খোঁচা দিয়ে লিখেছেন,"বাপুর আদর্শই গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে অনুপ্রাণিত করবে। হিংসার বদলে শান্তি প্রতিষ্ঠিত হোক।' রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একাধিকবার রাজ্যসরকারকে আক্রমণ করেছেন তিনি। আবারও সেই ইঙ্গিতই রেখে দিয়েছেন গান্ধীস্মরণের টুইটে।

রাজ্যে অরাজকতা চলছে

রাজ্যে অরাজকতা চলছে

একুশের ভোট যত এগিয়ে আসছে তত নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাত বাড়ছে। রাজ্যপালকে বিজেপির প্রতিনিধি বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যোপাধ্যায়। তিনি সাংবিধানিক পদ মানছেন না বলেও আক্রমণ শানিয়েছেন। এই নিয়ে একাধিকবার পত্র আদানপ্রদানও হয়েছে দুই সাংবিধানিক নেতৃত্বের মধ্যে। কিন্তু চাপান উতোর যেন বেড়েই চলেছে প্রতিদিন।

পুলিসের বিরুদ্ধে অভিযোগ

পুলিসের বিরুদ্ধে অভিযোগ

এর আগে রাজ্যপাল জগদীপ ধনখড় অভিযোগ করেছিলেন রাজ্য পুলিস শাসক দলের হয়ে কাজ করছে। রাজ্য পুলিকের কর্তাদের সম্পত্তির হিসেব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। শাসক দলের নেতাদের দুর্নীতি আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+