রাজ্যে সায়েন্টিফিক রিগিং বন্ধ করতে হবে, একুশের বিধানসভা ভোটের আগে কিসের ইঙ্গিত রাজ্যপাল ধনখড়ের

রাজ্যে সায়েন্টিফিক রিগিং বন্ধ করতে হবে, একুশের বিধানসভা ভোটের আগে কিসের ইঙ্গিত রাজ্যপাল ধনখড়ের

একুশের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছে বিজেপি। তাতে সামিল হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। বুধবার সকালে রাজ্য সরকারের বিরুদ্ধে টুইটে ধনখড় লিখেছেন পুলিস প্রশাসনের কর্মীরা শাসক দলের কর্মীর মতো কাজ করছে। এই সায়লেন্ট এবং সায়ন্টিফিক রিগিং বন্ধ করতে হবে রাজ্যে।

রাজ্যপালের আক্রমণ

রাজ্যপালের আক্রমণ

ফের রাজ্যের মমতা সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি টুইটে অভিযোগ করেছেন রাজ্যের পুলিস প্রশাসনের আধিকারিকরা শাসক দলের কর্মী হিসেবে কাজ করছে। এমনই উদ্বেগজনক রিপোর্ট নাকি তাঁর কাছে রয়েছে। যাঁরা এটা করছেন তাঁদের হুঁশিয়ার করে রাজ্যপাল টুইটে লিখেছেন এর মূল্য দিতে হবে তাঁদের। আইন এবং সংিবধান মেনে নিজেদের দায়িত্ব পালন করার পরামর্শ দিয়েছেন তিনি।

সায়লেন্ট ও সায়েন্টিফিক রিগিং চলছে

সায়লেন্ট ও সায়েন্টিফিক রিগিং চলছে

এগিয়ে আসছে একুশের বিধানসভা ভোট। ইতিমধ্যেই বিজেপি অস্ত্রে শান দিতে শুরু করেছে। পুরভোটেরও তোরজোর শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিিততে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি টুইটে লিখেছেন অবিলম্বে রাজ্যে সায়লেন্ট ও সায়েন্টিফিক রিগিং বন্ধ করতে হবে। তবেই গণতান্ত্রিক নির্বাচন সম্ভব।

পুলিসে বিক্ষোভ

পুলিসে বিক্ষোভ

এদিকে রাজ্যে দফায় দফায় পুলিসে বিক্ষোভ বাড়ছে। গত দেড় মাসে একাধিকবার বিক্ষোভ হয়েছে কলকাতা পুলিসে। লালবাজার থেকে পুলিস ট্রেনিং স্কুল সর্বত্র বিক্ষোভ দেখিয়েছেন পুলিসকর্মীরা। এই নিয়ে একটু চাপেই রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিসমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সুয়োগের ব্যবহার করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি।

আইন-শৃঙ্খলার অবনতি

আইন-শৃঙ্খলার অবনতি

রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একুশের ভোটের ময়দান প্রস্তুতিতে এবার বিজেপির সঙ্গে তিনিও পরোক্ষ ভাবে সামিল হচ্ছে তা এই টুইটে স্পষ্ট হয়ে উঠেছে। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+