'বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠলে চুপ করে থাকব না', জোড়াসাঁকোর অনুষ্ঠান মঞ্চ থেকে কড়া বার্তা রাজ্যপালের
জোড়া সাঁকোয় রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যর আইন-শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বলেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠলে চুপ করে বসে থাকবেন না। রাজ্যপালের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করবেন তিনি।
এর আগেও রাজ্যের আইন শ়ৃঙ্খলা রক্ষা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিজেপি অবশ্য রাজ্যপালকে এই নিয়ে কোনঠাসা করতে ছাড়েনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক বার অভিযোগ করেছেন মমতা সরকারের হয়ে কথা বলছেন রাজ্যপাল।

রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার পরেই হাতে খড়ি দেওয়া নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। সিভি আনন্দ বোস রাজ্য সরকারের সুরে সুর মিলিয়ে কথা বলছেন বলে অভিযোগ করেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ভুয়সী প্রসংসা শোনা গিয়েছিল রাজ্যপালের মুখে। এতদিন রাজ্য বনাব রাজভবন যে সংঘাতের ঘটনা দেখা গিয়েছিল ধনখড়ের জমানায় সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

তারপরেই দিল্লিতে তলব করা হয়েছিল সিভি আনন্দ বোসকে। রামনবমী এবং হনুমান জয়ন্তীতে রাজ্যের একাধিক জায়গায় অশান্তি ছড়িয়ে পড়েছিল। এই নিয়ে শাসক দল যখন একদিকে বিজেপিকে নিশানা করেছিলেন। তেমনই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। রামনবমীর অশান্তির পর রিষড়ায় নিজে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এমনকী হনুমান জয়ন্তীর দিন শহরের বিভিন্ন সংখ্যালঘু এলাকায় গিয়ে জনসংযোগ করতে দেখা দিয়েছে রাজ্যপালকে। গার্ডেনরিচ থেকে শুরু করে তিলজলা-তোপসিয়া একাদিক জায়গায় হাজির হয়েছিলেন তিনি। সেখানে পথে নেমে জনসংযোগ করেছিলেন তিনি। রাস্তায নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। এই প্রথম কোনও রাজ্যপালকে এই ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।

তারপরে কালিয়াগঞ্জের পরিস্থিতি নিয়েও উদ্বেদ প্রকাশ করে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছিলেন তিনি। কিন্তু রাজ্যপালের ভূমিকায় একেবারেই সন্তুষ্ট নয় বিজেপি নেতারা। প্রকাশ্যে রাজ্যপালের সমালোচনা করতে শোনা গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের। তারপরে আবার জোড়া সাঁকোর মঞ্চ থেকে রাজ্যপালের সাংবিধানিক ক্ষমতার কথা স্মরণ করালেন সিভি আনন্দ বোস।












Click it and Unblock the Notifications