বঙ্গে বিশ্ব বাণিজ্য, বাংলায় বিদেশি বিনিয়োগের আহ্বান নিয়ে আজ মিলনমেলায় শুরু সম্মেলন

মূল লক্ষ্য বাংলায় বিনিয়োগ। সেই লক্ষ্যে চার দেশ এই বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে পার্টনার হয়েছে। এবার সম্মেলনের আগে বাংলায় শিল্পদুয়ার খুলে যাওয়ার এক সম্ভাবনা তৈরি হয়েছে।

কলকাতা, ২০ জানুয়ারি : বিদেশি লগ্নি টানার লক্ষ্যে শুক্র ও শনি দু'দিন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন হচ্ছে মিলন মেলায়। রাজ্যে তৃতীয় শিল্প সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। থাকবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিংয়েরও।[বিশ্ব বঙ্গ সম্মেলনে কেন্দ্রকে আমন্ত্রণই নয়, বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে, আশঙ্কা সরকারি আমলাদের]

মূল লক্ষ্য বাংলায় বিনিয়োগ। সেই লক্ষ্যে চার দেশ এই বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে পার্টনার হয়েছে। ইতালি, জাপাল, জার্মানি ও পোলান্ড শিল্প সম্মেলনে চার পার্টনার দেশ। বিদেশি বিনিয়োগ টানতে তৎপর মুখ্যমন্ত্রী বিশ্ববঙ্গ সম্মলন শুরু করেছিলেন। এবার সেই সম্মেলনের আগে বাংলায় শিল্পদুয়ার খুলে যাওয়ার এক সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলায় লগ্নি প্রস্তাব দিয়েছে রাশিয়া ও পোলান্ড।[পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) সম্পর্কে এই ৫টি বিষয় কি জানেন?]

বঙ্গে বিশ্ব বাণিজ্য, বাংলায় বিদেশি বিনিয়োগের আহ্বান নিয়ে আজ মিলনমেলায় শুরু সম্মেলন

রুশ এক্সপোর্ট সেন্টার বাংলায় বিনিয়োগ করতে চায় বলে জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই। শুরুর আগেই ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হয়ে গিয়েছে। শিল্প সম্মেলনে সামিল হচ্ছেন দেশ বিদেশের বহু শিল্পপতিরা। ফলে এই সম্মলেন থেকে আরও লগ্নি বার্তা আসবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।[দেড় হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব বাংলায়]

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দেওয়া ডিনারে তেমন আভাস পাওয়াও গিয়েছে। বিদেশ থেকে আগত প্রায় ৭০ জন শিল্পপতি বাংলা নিয়ে ইতিবাচক ভাবনা-চিন্তা করছেন। লগ্নি প্রস্তাবও আসছে। খাদ্য প্রক্রিয়াকরণ থেকে শুরু করে নানা ক্ষেত্রে লগ্নি প্রস্তাব দিয়েছে বিদেশি শিল্পপতিরা। মোট ৩০টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। প্রতিকূলতা শুধু এক জায়গাতেই। আশঙ্কা করা হচ্ছে নোট কাণ্ড এই লগ্নিক্ষেত্র বিরূপ প্রভাব ফেলবে না তো?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+