লক্ষ্মীবারে শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, নজর থাকবে শিল্প টানায়
বৃহস্পতিবার শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০১৯। ৭ ও ৮ ফেব্রুয়ারি নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই শিল্প সম্মেলন হতে চলেছে।
বৃহস্পতিবার শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০১৯। ৭ ও ৮ ফেব্রুয়ারি নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই শিল্প সম্মেলন হতে চলেছে। বাংলায় শিল্প অগ্রগতিকে যেমন এখানে তুলে ধরা হবে, তেমনই বিনিয়োগের ক্ষেত্রগুলিকেও চিহ্নিত করে বিনিয়োগ আহ্বান করা হবে।

গত কয়েকবছরে পরিকাঠামো উন্নয়ন, অর্থনীতি, প্রশাসনিক কাজকর্ম, শিক্ষা সহ নানা ক্ষেত্রে বাংলা এগিয়েছে। সেই বিষয়গুলিকেই তুলে ধরা হবে দেশ-বিদেশের শিল্পপতিদের সামনে।
এই শিল্প সম্মেলনে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি থেকে শুরু করে বড়বড় শিল্পপতিরা হাজির হবেন। সবমিলিয়ে প্রায় হাজার চারেক শিল্প প্রতিনিধি হাজির হতে পারেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
এই শিল্প সম্মেলন শুরু হওয়ার আগে সিবিআই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর সেই ধরনা উঠে গিয়েছে। যার ফলে হাফ ছেড়ে বেঁচেছেন অনেকেই। শিল্পপতি থেকে শুরু করে বড় বড় আধিকারিকরা এই সম্মেলনে আসছেন। ফলে প্রতিবাদ সভা বন্ধ হওয়ায় এবার রাজ্য সরকারের ফোকাসে থাকবে শুধুই শিল্প সম্মেলন।












Click it and Unblock the Notifications