পুজোর অনুমতি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানাল প্রদেশ কংগ্রেস
পুজোর অনুমতি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানাল প্রদেশ কংগ্রেস
সোমবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রোহন মিত্র জানান, 'আসন্ন শারদোৎসবে রাজ্যের পুজা প্যান্ডেলগুলিতে দর্শনার্থীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বলবৎ করে মহামান্য কলকাতা হাইকোর্ট। এই রায় ঐতিহাসিক রায়। কংগ্রেসের পক্ষ থেকে সর্বান্তকরণে স্বাগত জানানো হচ্ছে।'

এদিন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আরও জানান, 'দুর্গোৎসবে চিরকালের ঐতিহ্য এবং কৃষ্টি, যা বিলীন হবার নয়; কিন্তু মানব সভ্যতার স্বার্থে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে এই অতিমারীকে আজ আমাদের বিলুপ্ত করতেই হবে।
এই ব্যাপারে আগে থেকেই ইতিবাচক পদক্ষেপ নিয়ে এগিয়ে আসা কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার পূজা কমিটিকেও আমি তাঁদের সময়োচিত সিদ্ধান্তের জন্য এই উপলক্ষে অভিনন্দন ও কুর্নিশ জানাই।'












Click it and Unblock the Notifications