Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সোমেনের পরে কে হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি! দড়ি টানাটানি শুরু, হাইকমান্ডের পছন্দে এগিয়ে প্রদীপ

সোমেনের পরে কে হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি! দড়ি টানাটানি শুরু, হাইকমান্ডের পছন্দে এগিয়ে প্রদীপ

সোমেন মিত্রর প্রয়ানের সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে গিয়েছে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ। সে জায়গায় কাকে বসানো হবে এই নিয়ে দোলাচলে রয়েছে হাইকমান্ড। অধীর চৌধুরী, আবদুল মান্নান না প্রদীপ ভট্টাচার্য কাকে বসানো হবে প্রদেশ সভাপতি পদে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

 প্রয়াত সোমেন মিত্র

প্রয়াত সোমেন মিত্র

গতকালই মারা যান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। একুশের ভোটের আগে দক্ষ রাজনীতিকের প্রয়ানে রাজ্যে কার্যত অভিভাকহীন হয়ে পড়েছে কংগ্রেস। যদিও অধীর চৌধুরীর মত দাপুটে নেতা রয়েছেন কংগ্রেসে। তবে তাকে নিয়ে দলের অন্দরে বিরোধ রয়েছে। নেতৃত্ব কে দেবেন এই পরিস্থিতিতে এই নিয়ে জল্পনা বাড়ছে।

প্রদেশ সভাপতি পদে কে

প্রদেশ সভাপতি পদে কে

সোেমন মিত্রের প্রয়ানের পর ফাঁকা হয়ে গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদটি। এই পদে যোগ্য নেতৃত্ব খুঁজছে হাইকমান্ড। কারণ সামনেই একুশের বিধানসভা ভোট। তার আগে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি দলের নেতাকর্মীদের এক করে রাখা একটা বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে একাধিক নেতার নাম উঠে আসছে। অধীর চৌধুরীই কি ফিরবেন, না প্রদীপ ভট্টাচার্যের উপর আস্থা রাখবে হাইকমান্ড এই নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে।

অন্তর্দ্বন্দ্ব প্রকট হচ্ছে কংগ্রেসে

অন্তর্দ্বন্দ্ব প্রকট হচ্ছে কংগ্রেসে

রাজ্য কংগ্রেসের দায়িত্বে অধীর চৌধুরী থাকারব সময় থেকে বিদ্রোহ মাথা চারা দিয়েছিল। অন্তর্দ্বন্দ্বের কারণে একাধিক বড় সিদ্ধান্ত সেসময় নেওয়া হয়নি। তাই অধীরে আবার ভরসা নাও রাখতে পারে হাইকমান্ড। সোমেন মিত্রকে দায়িত্ব দেওয়ার পর কিছুটা হলেও কলহ মিটেছিল। কিন্তু অধীর অনুগামীদের বিধানভবনে প্রবেশ নিয়ে এখনও প্রবল বিরোধ রয়েছে।

প্রদীপ না মান্নান কার উপর আস্থা

প্রদীপ না মান্নান কার উপর আস্থা

অধীনকে সভাপতি পদে না বসালে তালিকায় তার পরেই থাকছে আবদুল মান্নান এবং প্রদীপ ভট্টাচার্যের নাম। মান্নানের সঙ্গে বামেদের সুসম্পর্ক থাকলেও সংগঠন শক্তিশালী করতে তেমন পটু নন তিনি। যদিও বামেদের সঙ্গে মূল জোট তৈরি কাজটা করেছিলেন সোমন মিত্র। আবদুল মান্নান আবার বিধানসভার বিরোধী দলনেতা। কাজেই তাঁর উপর আস্থা নাও রাখতে পারে হাইকমান্ড। তাহলে অবশিষ্ট থাকলেন কেবল প্রদীপ ভট্টাচার্য

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+