'দুর্নীতির বাম আমলের অভ্যাস, সারতে সময় লাগবে,অযথা হইচই হচ্ছে,' দায় এড়ালেন মমতা

'দুর্নীতির বাম আমলের অভ্যাস, সারতে সময় লাগবে,অযথা হইচই হচ্ছে,'দায় এড়ালেন মমতা

দিকে দিকে ত্রাণ দুর্নীতি নিয়ে শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এই নিয়ে দলনেত্রী কড়া বার্তা দিয়েছেন। একাধিক তৃণমূল নেতাকে সাসপেন্ড করা হয়েছে। এই নিয়ে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বুধবার হাজরায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন দুর্নীতি বাম আমলের অভ্যাস। সারতে সময় লাগবে।

দুর্নীতির জন্য দায়ী সিপিএম

দুর্নীতির জন্য দায়ী সিপিএম

আম্ফান দুর্নীতি নিয়ে অযথা হইচই হয়েছে। তিন জায়গায় অভিযোগ রয়েছে। পুলিস এবং দল পদক্ষেপ করছে। বুধবার পুলিসের অনুষ্ঠানে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি হলে দলের লোককেও ছাড়ি না বলে বিরোধীদের আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে কোনও কোন রাজনৈতিক দল অযথা এই নিয়ে রাজনীতি করছে।

 দুর্নীতি বাম আমলের অভ্যাস

দুর্নীতি বাম আমলের অভ্যাস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন দুর্নীতি বাম আমলের অভ্যাস। ৩৪ বছর ধরে সিপিএম দুর্নীতির অভ্যাস তৈরি করেছে। সেটা সারাতে সময় লাগবে বলে মন্তব্য করেছেন মমতা। মুখ্যমন্ত্রীর দাবি সিপিএম জমানায় ১০০ শতাংশ পঞ্চায়েতে দুর্নীতি ছিল। সেটা তৃণমূল সরকার আসার পর কমিয়ে এনেছে ৯০ শতাংশ।

চার শত্রুর সঙ্গে লড়াই

চার শত্রুর সঙ্গে লড়াই

রাজ্য সরকারকে এখন চার শত্রুর সঙ্গে লড়াই করতে হয়। আম্ফান আর করোনা পরিস্থিতি নয়। সিপিএম-কংগ্রেস, বিজেপি তার সঙ্গে রয়েছে কেন্দ্র এবং দিল্লির এজেন্সি। এতোগুলো পরিস্থিতির সঙ্গে লড়াই করে তবে সরকার চালাতে হয় বলে অভিযোগ করেছেন মমতা।

অযথা হইচই

অযথা হইচই

আম্ফান ত্রাণ দুর্নীতি নিয়ে ৩ জায়গায় অভিযোগ রয়েছে। অযথা তাই নিয়ে হইচই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পুলিস ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করছে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই নন্দীগ্রামে ২৫ জন তৃণমূল নেতাকে সাসপেন্ড করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+