নির্বাচন কমিশন তৎপর হতেই রাজভবনে মুখ্যসচিব, ধনখড়ের সঙ্গে টানা এক ঘণ্টা বৈঠক আলাপনের

নির্বাচন কমিশন তৎপর হতেই রাজভবনে মুখ্যসচিব, ধনখড়ের সঙ্গে টানা এক ঘণ্টা বৈঠক আলাপনের

ভোটের তৎপরতা শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক মহলে। ডেপুটি নির্বাচন কমিশনার এসে রাজ্যে বৈঠক করে গিয়েছেন। জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক হয়েছে কমিশনের। তারপরেই রাজভবনে দেখা গেল রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। প্রায় ১ ঘণ্টা জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। এর আগে একাধিকবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যসচিবকে তলব করেছিলেন রাজ্যপাল। তারপরে হঠাৎ করে মুখ্যসচিবের রাজভবনে বৈঠক নিেয় জল্পনা শুরু হয়েছে।

রাজভবনে মুখ্যসচিব

রাজভবনে মুখ্যসচিব

বৃহস্পতিবার রাজভবনে যান মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ ঘণ্টা রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেন তিনি। টুইটে সেই বৈঠকে কথা নিজেই জানিয়েছেন রাজ্যপাল। বিকেল পাঁচটা নাগাদ রাজভবনে গিয়েছিলেন মুখ্যসচিব আলাপান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে দুজনের মধ্যে। এর আগে একাধিকবার রাজ্যের মুখ্য সচিবকে এই নিয়ে তলব করেছিলেন রাজ্যপাল ধনখড়।

 রাজভবনে মমতা

রাজভবনে মমতা

এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজভবনে গিয়েছিলেন। গত ৬ জানুয়ারি তিনি রাজভবনে যান। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। মমতার রাজভবনে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। কারন জগদীপ ধনখড় রাজ্যপাল হিসেবে আসার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে নানা ইস্যুতে বিবাদে জড়িয়েছেন। এমনকী প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারিও দিয়েছেন রাজ্যপাল। তারপরে মুখ্যমন্ত্রীর রাজভবনে যাওয়া অনেকটা অপ্রত্যাশিত বলেই দাবি করেছিল রাজনৈতির মহল। যদিও এর নেপথ্যে ভোট বলেই মনে করছেন তাঁরা।

 কমিশনের তৎপরতা

কমিশনের তৎপরতা

ইতিমধ্যেই ভোট নিয়ে তৎপর হয়ে উঠেছে নির্বাচন কমিশন। গত ২ দিনে রাজ্য সফরে এসে ডেপুটি নির্বাচন কমিশনার একাধিক বৈঠক করেছেন। জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিস্তারিত তথ্য নিয়েছে। কীভাবে ভোটের আগে পুলিশ প্রশাসনকে কাজ করতে হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল বিজেপি।

 ভোট কবে

ভোট কবে

সম্ভবত ফেব্রুয়ারি মাসেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন এমনই খবর শোনা যাচ্ছে। যদিও কমিশনের তরফ থেকে এমন কোনও তথ্য এখনও নিশ্চিত করা হয়নি। রাজ্যে ৬ দফায় ভোট করানোর পরিকল্পনায় রয়েছে কমিশন। এমনই খবর পাওয়া গিয়েছে। বিহার মডেলকে সামনে রেখেই করোনা আবহে বুথের সংখ্যাও বাড়ানো হবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+