Bengal Budget: রাজ্যপালের ভাষণের মধ্যেই তীব্র চিৎকার! কাগজ ছুঁড়ে প্রতিবাদ বিজেপি বিধায়কদের
WestBengal Budget 2023: বাজেট অধিবেশনের শুরুতেই বিক্ষোভে বিজেপি বিধায়করা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাজেট বক্তব্যের মধ্যেই তীব্র চিকার বিরোধীদের। এমনকি রাজ্যপালের সামনেই কাগজ ছুঁড়ে প্রতিবাদ শুভেন্দু অধিকারীদের। শুধু তাই নয়, চোর ধরো জেল ভরো এবং তৃণমূলের সবাই চোর স্লোগানও দিতে থাকেন তাঁরা।
যদিও এর মধ্যেই রাজ্যপাল তাঁর ভাষণ দিতে থাকেন। পাশেই বসে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিছুটা পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হলেও তা সামাল দেওয়া যায়নি। বিজেপির হৈহট্টগলে ক্ষুন্ন হন মমতা বন্দ্যোপাধ্যায়।

জয় শ্রী রাম শ্লোগান
রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতে শুরু করা মাত্র বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তীব্র চিৎকার শুরু করে দেন তাঁরা। একের পর এক শ্লোগান দিতে থাকেন। এমনকি বিধানসভার মধ্যেই জয় শ্রী রাম শ্লোগান দেন বিজেপি বিধায়করা। তাঁদের স্পষ্ট বক্তব্য, দুর্নীতিকে আড়াল করা রাজ্যপালের ভাষণ শুনছি না শুনবো না। অন্যদিকে ট্রেজারী বেঞ্চ টেবিল চাপড়ে রাজ্যপালকে সমর্থন করতে দেখা যায় তৃণমূল বিধায়কদের। শ্লোগান পালটা টেবিক যা নিয়ে বিধানসভার মধ্যে একেবারে বেনজির পরিস্থিতির তৈরি হয়।

বিধায়করা বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখান
যদিও দীর্ঘ বিক্ষোভের পরে বিজেপি বিধায়করা অধিবেশন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এবং বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে রাজ্যপালের ভাষণের সময়ে বিজেপির রণকৌশল কি হবে তা ঠিক করতে দুপুর একটার সময়ে বৈঠক ডাকেন শুভেন্দু অধিকারী। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। অন্যদিকে যদিও তৃণমূল নেত্রী তাঁর বিধায়কদের স্পষ্ট জানিয়ে দেন কোনও কৌশলেই যেন তাঁরা পা না দেন। ফলে বিজেপির হৈহট্টগলের সময়ে চুপচাপ ছিলেন তৃণমূল বিধায়করা।

রাজ্যের প্রশংসা শোনা যায়
রাজভবন এবং নবান্ন সংঘাত আজ অতীত। নয়া রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে সুমধুর একটা সম্পর্ক তৈরি হয়েছে নবান্নের। রাজ্যপাল এবং মমতা বন্দ্যোপাধ্যায় একে অপরের প্রশংসা করেছেন একাধিকবার। এই অবস্থায় দীর্ঘদিন পর ফের একবার রাজ্যপালের বক্তব্য দেখানোর সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন। তবে রাজ্যপালের বক্তব্যে এদিন রাজ্য সরকারের প্রশংসা উঠে এসেছে। সাস্থয সাথী স্কিম থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার একাধিক স্কিমের প্রশংসা করেন সিভি আনন্দ বোস। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করা হয়েছে বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications