বিজেপির প্রার্থী হতে আবেদনের পাহাড়! বঙ্গে ২০১৯-এর অক্সিজেন খুঁজছেন দিলীপরা

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। তিনটি রাজ্যে কংগ্রেসের কাছে হার মানতে হয়েছে। বাকি দুটি রাজ্যে এতটুকু দাঁত ফোটাতে পারেনি বিজেপি।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। তিনটি রাজ্যে কংগ্রেসের কাছে হার মানতে হয়েছে। বাকি দুটি রাজ্যে এতটুকু দাঁত ফোটাতে পারেনি বিজেপি। তাই লোকসভার আগে তা কাঁটা হয়ে বিঁধছে বিজেপির কাছে। এই অবস্থায় বঙ্গে রথযাত্রা থেকেও অক্সিজেন নেওয়ার পথ বন্ধ। এরই মধ্যে বিজেপিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বাংলায় প্রার্থী হওয়ার আগ্রহ।

প্রার্থী হতে চেয়ে আবেদনের পাহাড়

প্রার্থী হতে চেয়ে আবেদনের পাহাড়

বিজেপি রাজ্য দফতর যখন একের পর এক ইস্যুতে কোণঠাসা, তখনই একগুচ্ছে আবেদনপত্র দেখে আশার আলো দেখা শুরু হয়েছে। মাত্র ৪২টি কেন্দ্র। সেখানে আবেদন পড়ে গিয়েছে পাঁচ শতাধিক। কে নেই সেই তালিকায়। বুদ্ধিজীবী থেকে শুরু করে জেলা সভাপতি, আরএসএস ও বিশ্বহহিন্দু পরিষদের নেতা-নেত্রীরা। রয়েছেন সংখ্যালঘু নেতাও।

আবেদনে উজ্জীবিত গেরুয়া শিবির

আবেদনে উজ্জীবিত গেরুয়া শিবির

এসব দেখেই রাজ্য বিজেপি উৎসাহী হয়ে উঠেছে। তাঁদের সংগঠন যে বাড়ছে, বাংলার মানুষ যে বিজেপির হয়ে দাঁড়াতে চাইছে, তাতেই উজ্জীবিত গেরুয়া শিবির। সেইসঙ্গে অবশ্য কাঁটাও আছে। কারণ, ৪২টি কেন্দ্রে প্রার্থী পদ নিয়ে না গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। এখন থেকে তাই প্রার্থীপদে মনোনয়নের বিষয়ে সাফাই গেয়ে রাখছে বিজেপি।

চূড়ান্ত প্রার্থী বাছবে কেন্দ্র

চূড়ান্ত প্রার্থী বাছবে কেন্দ্র

বিজেপি রাজ্য নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, তাদের দল সর্বভারতীয়। তাই কেন্দ্রীয় নেতৃত্বই লোকসভায় প্রার্থী স্থির করবে। আমরা এক কেন্দ্রে পাঁচ প্রার্থীর তালিকা তৈরি করে পাঠাবো। সেখান থেকে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবে কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই নাম স্থির করবে।

জয়ের সম্ভাবনাই মাপকাঠি

জয়ের সম্ভাবনাই মাপকাঠি

মোট কথা, প্রার্থী চূড়ান্ত করবেন মোদী-অমিত শাহরা। আমরা শুধু যোগ্য প্রার্থীদের নাম দেব ৪২ কেন্দ্র থেকে। বিজেপি রাজ্ সভাপতি বলেন, লোকসভা নির্বাচনে প্রার্থী যাঁরা হবেন, বা যাঁদের আমরা বেছে নেব, তাঁদের বেছে নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে জয়ের সম্ভাবনাকে। যে প্রার্থীর জয়ের সম্ভাবনা সবথেকে বেশি হবে, তাঁকেই আমরা বেছে নেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+