পদ্ম শাড়ির বিজ্ঞাপন পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপে, মহিলা মোর্চার সভানেত্রীর কীর্তিতে বিতর্ক বিজেপিতে

পদ্ম শাড়ির বিজ্ঞাপন পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপে, সভানেত্রীর খোলস ছেড়ে বেরিয়ে এলেন বিজেপি অগ্নিমিত্রা

পদ্ম আঁকা ডিজাইনার শাড়ি। দাম ৩৫০ টাকা থেকে ২৮০ টাকা। পাওয়া যাচ্ছে রাজ্য বিজেপির সদর কার্যালয়ে। বিজেপির মহিলা মোর্চার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন ঘুরছে শাড়ির ছবি। উদ্যোক্তা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ডিজাইনার অগ্নিমিত্রা পল। এই নিয়ে দলের অন্দরেই বিতর্ক তৈরি হয়েছে।

হোয়াটঅ্যাপে শাড়ি বিক্রি

হোয়াটঅ্যাপে শাড়ি বিক্রি

রূপা গঙ্গোপাধ্যায়ের পর বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পদে বসানো হয় ডিজাইনার অগ্নিমিত্রা পলকে। দলে সক্রিয়তা দেখাতে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে পিছপা হননি তিনি। প্রতিবাদ দেখাতে গিয়ে গ্রেফতারিও বরণ করেছেন তিনি। যেখানে যেখানে মহিলা নির্যাতনের ঘটনা ঘটেছে সেখানে গিয়ে ধর্না দিয়েছেন। কিন্তু কোনও ভাবেই কাটিয়ে উঠতে পারেননি নিজের ডিজাইনার সত্ত্বাকে। তাই বিজেপির মহিলা মোর্চার বিভিন্ন হোয়াটস অ্যাপ গ্রুপে এখন ঘুরছে শাড়ি বিক্রির বিজ্ঞাপন।

 শাড়ির বিক্রির বিজ্ঞাপন

শাড়ির বিক্রির বিজ্ঞাপন

পদ্ম আঁকা শাড়ির ছবি পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছেন তিনি। সেখানে লেখা হয়েছে রাজ্য বিজেপির সদর দফতরে মিলবে শাড়ি। দাম সাড়ে তিনশো থেকে দুশো আশি টাকা। উত্তরবঙ্গ থেকে যাঁরা কিনবেন তাঁদের সাড়ে তিনশো টাকা দাম দিতে হবে। আর কলকাতা ও শহরতলীর জন্য ২৮০ টাকা দাম।

 বিতর্ক তুঙ্গে

বিতর্ক তুঙ্গে

অগ্নিমিত্রা পলের এই শাড়ির বিজ্ঞাপন ঘিরে শুরু হয়ে গিয়েছে। অনেকেই সাহস করে আপত্তি জানাতে পারছেন না। তবে খবর পৌঁছে গিয়েছে দিল্লিতেও। রাজ্য নেতৃত্বের অনেকেই আপত্তি জানাতে শুরু করেছেন। দলের হোয়াটস অ্যাপ গ্রুপে এভাবে শাড়ির বিজ্ঞাপনের অনুমতি কে দিয়েছে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 ডিজাইনার অগ্নিমিত্রা

ডিজাইনার অগ্নিমিত্রা

ডিজাইনারের গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে এখন রাজনীতির ময়দানে পা রেখেছেন তিিন। রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেও সেই গ্ল্যামার ওয়ার্ল্ডের টান ছা়ড়তে পারেননি অগ্নিমিত্রা। তাই রাজনীতিতে ওসেই নিজের সেই ডিজাইনার সত্ত্বা বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+