পুরভোটে বঙ্গ বিজেপি কোন লাইনে নির্দেশ দেবেন অমিত শাহ, প্রশ্নে শোভনের সক্রিয়তা

পুরভোটে বঙ্গ বিজেপি কোন লাইনে নির্দেশ দেবেন অমিত শাহ, প্রশ্ন শোভনের সক্রিয়তা

পুর নির্বাচন নিয়ে বিজেপির ইস্তেহার প্রকাশ করা হতে পারে ১ মার্চ। ওইদিনই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি শহিদ মিনারে সভা করবেন। শহিদ মিনারের সভার পরেই অমিত শাহর কোর কমিটির সদস্যদের সঙ্গে পুরভোটের প্রচার নিয়ে কথা বলতে পারেন।

অমিত শাহের অপেক্ষায় বিজেপি নেতা-কর্মীরা

অমিত শাহের অপেক্ষায় বিজেপি নেতা-কর্মীরা

বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অমিত শাহের সভার জন্য। সিএএ, এনআরসি ছাড়াও দিল্লির হিংসা, দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিয়ে অমিত শাহ কী বলেন, তা শুনতে আগ্রহী তাঁরা।

প্রশ্ন শোভন চট্টোপাধ্যায়কে নিয়েও

প্রশ্ন শোভন চট্টোপাধ্যায়কে নিয়েও

সেই সভায় কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় আদৌ যোগ দেন কিনা, তারও প্রতীক্ষায় বিজেপির নেতা কর্মীকা। কেননা এই সভায় শোভন চট্টোপাধ্যায় হাজির থাকা না থাকার ওপর নির্ভর করছে পুর নির্বাচনে তাঁর সক্রিয় হওয়ার বিষয়টি।

সভার জন্য বিজেপি নেতাদের টার্গেট

সভার জন্য বিজেপি নেতাদের টার্গেট

১ মার্চের সভার জন্য বিজেপি নেতারা টার্গেট করেছেন কলকাতা, বিধাননগর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাকে। যদিও এর মধ্যে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বিজেপি প্রভাব নিয়ে সন্দিহান অনেকেই। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, কলকাতায় তাদের সমর্থন বাড়ছে। এছাড়াও কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় বিজেপি নজর দিয়েছে বলেও জানিয়েছেন। ইসব এলাকা থেকে রবিবারের সভায় বহু মানুষ আসবেন বলে দাবি করেছেন তিনি।

 বিজেপির অবস্থা তৃণমূলের বিপরীত

বিজেপির অবস্থা তৃণমূলের বিপরীত

বর্তমানে বিজেপির অবস্থা তৃণমূলের সূচনার পরের অবস্থার ঠিক বিপরীত। সেই সময় কলকাতা শহরে তৃণমূলের ভাল প্রভাব ছিল। দক্ষিণবঙ্গেও প্রভাব ছিল। অন্যদিকে বিজেপি শুরুতেই তাদের শক্তি বাড়িয়েছে জেলায়। বিশেষ করে উত্তরবঙ্গে এবং জঙ্গলমহলে। গত ডিসেম্বরে সভাপতি জেপি নাড্ডা যখন কলকাতায় এসেছিলেন, সেই সময় তাদের শক্তি দেখিয়েছিল বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+