এবার টিপুর সুলতান মসজিদের ইমামকে পাকিস্তানে পাঠানোর হুমকি বিজেপির

এবার সরাসরি ইমাম বরকতীকে হুমকি দিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব জানিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে বরকতী সাহেবকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। এমনকী শাহী ইমামের গতিবিধি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

কলকাতা, ১৪ ডিসেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূ কথা বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নোট বাতিল বিতর্ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলের সঙ্গে কটূক্তি করেন তিনি। এরই প্রসঙ্গে কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম নূর রহমান বরকতী দিলীপ ঘোষকে পাথর ছুঁড়ে মারার নিদান দেন।

মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিতর্কে মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। বলেন, মুখ্যমন্ত্রী সম্বন্ধে তাঁর ওই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। এই কারণে তিনি অনুতপ্ত।

টিপুর সুলতান মসজিদের ইমামকে পাকিস্তানে পাঠানোর হুমকি বিজেপির

এই বক্তব্যের পরও অবশ্য এই প্রসঙ্গে নয়া বিতর্কের সূত্রপাত করেছে বিজেপি। এবার সরাসরি ইমাম বরকতীকে হুমকি দিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব জানিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে বরকতী সাহেবকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। এমনকী শাহী ইমামের গতিবিধি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

বিজেপির তরফে রাজ্য সম্পাদক সায়ন্তন বসু এই অভিযোগ করে দাবি করেছেন, বরকতী সাহেবের এই মন্তব্যের পিছনে তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে। তাঁর কথায়, এটা ভারত। এখানে এসব চলবে না। বেশি বাড়াবাড়ি করলে পাকিস্তানে বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া বরকতী সাহেবের সঙ্গে বিদেশের কার কার যোগাযোগ রয়েছে সেটাও খতিয়ে দেখার দাবি করেছে বিজেপি নেতৃত্ব।

এই ঘটনার প্রতিক্রিয়ায় পাল্টা শাহী ইমাম অথবা তৃণমূল সরকার কি প্রতিক্রিয়া দেখায় সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+