বাঙালি হেনস্থা বিরোধী প্রস্তাব পেশ বিধানসভায়, হট্টগোল, পাল্টা স্লোগান দুই পক্ষেরই

পশ্চিমবঙ্গ বিধানসভা উত্তপ্ত হয়ে উঠল বাঙালি হেনস্থা বিরোধী প্রস্তাব পেশের পর। মঙ্গলবার বিধানসভায় এই প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মূলত দিল্লিতে এক পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুর উপর অত্যাচারের ঘটনার উল্লেখ করে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাব উপস্থাপনার সময় বিজেপি বিধায়কদের একাংশ কটাক্ষ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা তাঁদের থামানোর চেষ্টা করেন। এরপর আলোচনা শুরু হলে বিজেপি বিধায়করা প্রধানমন্ত্রী মোদীর নামে স্লোগান দিতে শুরু করলে, পাল্টা ফিরহাদ হাকিম 'জয় বাংলা’ স্লোগান তোলেন।

অগাস্ট মাসে দিল্লি পুলিশের বিরুদ্ধে এক পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুর কানের পর্দা ফেটে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গটি তুলে ধরে শোভনদেব চট্টোপাধ্যায় বাঙালি হেনস্থার বিষয়টি বিধানসভায় উত্থাপন করেন। এই সময় বিজেপির বিধায়করা হট্টগোল শুরু করেন।

ফিরহাদ হাকিম 'বাংলাদেশি’ তকমা দেওয়ার অভিযোগের জবাবে স্পষ্ট বলেন, “আমরা বাংলাদেশি নই, আমরা ভারতীয় বাঙালি।” তৃণমূল কংগ্রেস বিজেপির এই মনোভাবকে ব্রিটিশদের সঙ্গে তুলনা করেছে।

এই প্রস্তাবের বিরোধিতা করতে গিয়ে বিজেপি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ উত্থাপন করে। উল্লেখ্য, এর আগেও বিধানসভায় এমন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেন্ড হয়েছিলেন।

ওদিকে ফের বিধানসভা থেকে সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যে আপত্তি জানিয়ে শুভেন্দু স্লোগান দিতে শুরু করেন। তাঁকে থামতে বলা হলেও তিনি থামেননি বলে অভিযোগ। এরপর ফের একবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে সাসপেন্ড করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+