প্রেমের প্রস্তাবে ‘না’ তরুণীর, প্রতিশোধ নিতে খাস কলকাতায় অ্যাসিড হামলা
দিনদুপুরে কেনাকাটা করতে গিয়ে অ্যাসিড হামলার মুখে মহিলা। প্রেমে প্রত্যাখ্যাত হয়েই স্থানীয় যুবকের এই হামলা।
খাস শহর কলকাতাতেই এবার ঘটে গেল অ্যাসিড হামলার ঘটনা। দিনদুপুরে বেহালার পর্ণশ্রীতে দোকানে কেনাকাটা করতে গিয়ে অ্যাসিড হামলার মুখে পড়েন মহিলা। প্রেমে প্রত্যাখ্যাত হয়েই স্থানীয় এক যুবক এই হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্ত মহিলা বর্তমানে হাসপাতালে ভর্তি। তার মুখ লক্ষ্য করে অ্যাসিড বাল্ব ছোড়া হলেও, তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার পায়ে পড়ে। তবে কপালজোরে তিনি বেঁচে যান।

আ্যাসিড-আক্রান্ত মহিলার অভিযোগ, সুব্রত বসু নামে স্থানীয় এক যুবক তাঁকে বেশ কিছুদিন ধরেই বিরক্ত করছিল। তাঁকে প্রেমের প্রস্তাব দেয় ওই যুবক। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করতেই প্রতিশোধ নিতে অ্যাসিড হামলা চালানো হয় বলে অভিযোগ। তিনি পর্ণশ্রী থানায় সুব্রত বসুর নামে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।
এদিন দুপুরে পর্ণশ্রীর গাবতলায় একটি দোকানে কেনাকাটা করতে গিয়েছিলেন ওই মহিলা। তখনই যুবক মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। অ্যাসিড লক্ষ্যভ্রষ্ট হয়। অভিযুক্ত যুবককে পালাতে দেখে অনেকেই। তবে কিছু বুঝে ওঠার আগে সে পগার পার হয়ে যায়। আক্রান্ত মহিলা অভিযোগ করেন, শুধু প্রেম নিবেদনই নয়, তাঁকে কুপ্রস্তাব দিয়েছিল ওই যুবক।
ওই মহিলার আরও অভিযোগ, এর আগেও একাধিকবার তার উপর হামলা চালানো হয়। কখনও গরম জল ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। কখনও গায়ে লঙ্কার গুড়ো ছিটিয়ে দেওয়া হয়। তখন অবশ্য থানায় অভিযোগ করেননি তিনি। এবার থানায় অভিযোগ করার পরই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications