বেহালায় বৃদ্ধা খুনে ধৃত কাঠমিস্ত্রি
বেহালার শিশির বাগানে বৃদ্ধা খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত কাঠ মিস্ত্রির নাম রঞ্জিত পোড়েল ওরফে সাহেব। জানা গিয়েছে, তদন্তে নেমে বেহালা থানার পুলিশ জানতে পারে কয়েকদিন আগেই ওই বাড়িতে রঙের কাজ হয়েছে।

সেই সূত্র ধরে আলম নামে এক রংমিস্ত্রিকে আটক করে পুলিশ। তাঁকে জেরা করেই উঠে আসে সাহেবের নাম। ঘটনার দিন সাহেব ও অপর কাঠমিস্ত্রি আসে বলে জেরায় জানিয়েছে। এরপর শুক্রবার রাতে সাহেবকে গ্রেফতার করেছে পুলিশ।
বেহালার শিশির বাগানের বৃদ্ধা খুনের ঘটনায় ধৃত কাঠমিস্ত্রি রঞ্জিত পোড়েল ওরফে সাহেবকে আগামী ৮ই আগস্ট পর্যন্ত ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।
তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান মূলত লুটের জন্যই ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। তবে এই খুনের পেছনে আরও কেও রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে পুলিশের তরফে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার, সাড়ে ১২টা নাগাদ বেহালার শিশিরবাগানে নিজের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায় শুভ্রা ঘোষ দস্তিদারকে।












Click it and Unblock the Notifications