বড়িশা ক্লাবের ভাবনায় 'তোমাদের বাড়ছে গতি, আমাদের দুর্গতি'
'তোমাদের বাড়ছে গতি, আমাদের দুর্গতি'- বেহালার বড়িশা ক্লাবের এই ভাবনায় সুনিপুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতি রক্ষার বার্তা।
'তোমাদের বাড়ছে গতি, আমাদের দুর্গতি'- বেহালার বড়িশা ক্লাবের এই ভাবনায় সুনিপুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতি রক্ষার বার্তা। গতিশীলতার মারপ্যাঁচে বিপন্ন জীবকুলের রক্ষায় মা দুর্গাই একমাত্র সম্বল জানানো হয়েছে।

পুজের থিম
আধুনিক থেকে অতি আধুনিকতার দিকে এগোচ্ছে বিশ্ব। মোবাইল নেটওয়ার্ক ও অন্তর্জালে আষ্টেপিষ্টে জড়িয়ে যাচ্ছে পৃথিবী। টু জি, থ্রি জি, ফোর জি-র পর এখন সময় ফাইভ জি নিয়ে পরীক্ষা-নীরিক্ষার। ইতিমধ্যেই নেদারল্যান্ডসে ফাইভ জি পরীক্ষিত। তা করতে গিয়ে সেদেশে নাকি তিরিশ হাজার পাখির মৃত্যু হয়েছে। নষ্ট হয়েছে বহু গাছ। ২০২০ সালে একই পরীক্ষা হবে ভারতেও। বিপন্ন হবে বৃহৎ সংখ্যক পক্ষিকুল ও গাছ-গাছালি। সেই তারাই এই ঘোর বিপদ থেকে নিস্তার পেতে মা দুর্গার শরণাপন্ন হয়েছে। সেই ভাবনাই নিজেদের মণ্ডপ সজ্জায় তুলে ধরেছে বেহালার বড়িশা ক্লাব। কৃত্রিম উপায়ে মস্ত মোবাইল টাওয়ার ও পাখির বাসা তৈরি করা হয়েছে। মণ্ডপে বসানো হয়েছে আয়নাও।

প্রতিমা
গাছের গুড়ি কেটে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। আশেপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কৃত্রিম পাখিরা মায়ের কাছে আশ্রয় প্রার্থী। দেবী ও মণ্ডপের সেই রূপ দেখতে ভিড় উপচে পড়ছে বেহালার বড়িশা ক্লাবে।

শিল্পী
প্রতি বছরের মতো এবারও অন্য রকম ভাবনার মাধ্যমে বড়িশা ক্লাবের মণ্ডপ সাজিয়ে তুলেছেন স্থানীয় শিল্পী রিন্টু দাস। মানুষকে পরিবেশ নিয়ে সচেতন করাই তাঁর লক্ষ্য বলেই জানালেন শিল্পী।












Click it and Unblock the Notifications