বিকেল থেকে লকডাউন কলকাতায়, করোনাকে উপেক্ষা করে মাস্ক ছাড়াই রাস্তায় সাধারণ মানুষ
বিকেল থেকে লকডাউন কলকাতায়, করোনাকে উপেক্ষা করে মাস্ক ছাড়াই রাস্তায় সাধারণ মানুষ
ইতিমধ্যে গোটা রাজ্যে ৭ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। পাশাপাশি গোটা দেশেও করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্তামানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৫। মৃত ৮।

জমায়েত এড়াতে কড়া বার্তা প্রশাসনের তরফে
এবার স্টেজ থ্রিতে করোনাকে আটকাতে কোমড় বেঁধে মাঠে নেমেছে প্রশাসন। মোবাইল থেকে টিভি থেকে খবরের কাগজ সর্বত্রই সারাক্ষন সচেতনতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসনও। কড়া বার্তায় জমায়েত এড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। একই সাথে দেশের একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা।

লকডাউন ভেঙে বাইরে বেরোলে কড়া শাস্তির হুঁশিয়ারি
অন্যদিকে কড়া বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়ও। সোমবার বিকেল থেকে ২৭শে মার্চ পর্যন্ত কার্যত লকডাউনে যাচ্ছে রাজধানী কলকাতা সহ গোটা রাজ্য। সাধারণ মানুষকে সারাক্ষণ গৃহবন্দি থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। এখইসাথে সাত জনের বেশি লোকের জমায়েত দেখলেই কড়া শাস্তির নিদানও দেওয়া হয়েছে সরকারি ভাবে। পাশাপাশি লকডাউন ভেঙে বাইরে বেরোলে হতে পারে জরিমানও।

করোনা সংকটের মাঝে সোমবার সকালে একপ্রকার বেআব্রু ডেহারা ধরা পড়ল তিলোত্তমার
কিন্তু এত হুঁশিয়ারি সত্বেও সোমবার সকালে একপ্রকতার বেআব্রু ডেহারা ধরা পড়ল তিলোত্তমার। লকডাউনের আগে নিত্যপ্রয়োজনীয় জিনিস ও খাদ্যদ্রব্য মজুতের হিড়িক দেখা গেল সাধারণ মানুষের মধ্যে। যাদবপুর থেকে শিয়ালদার কোলে মার্কেট সর্বত্রই চিত্রটা এক। প্রায় অধিকাংশ মানুষের মুখেই মাষ্কের কোনও বালাই নেই। বাজার রাস্তা ঘাটে থিক থিক করছে ভীড়। এদিকে করোনা মোকাবিলায় ডাক্তার থেকে শুরু করে সরকার যখন সর্বদা ভীড় এড়ানোর পরামর্শ দিচ্ছেন তখন করোনার স্টেজ থ্রিতে প্রদার্পনের আগে কলকাতার এই চিত্র দেখে আতঙ্কিত হচ্ছেন অনেকেই।












Click it and Unblock the Notifications