ভাইকে যৌন হেনস্থা, রহস্য-নিখোঁজ দলিত ছাত্র, ৫ ছাত্রের বিরুদ্ধে এফআইআর

এবার দলিত ছাত্রকে নিগ্রহের অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ভাইকে যৌন হেনস্থা করা হয়েছে এই অভিযোগ তোলার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া।

কলকাতা, ৬ ফেব্রুয়ারি : এবার দলিত ছাত্রকে নিগ্রহের অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ভাইকে যৌন হেনস্থা করা হয়েছে এই অভিযোগ তোলার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। সোমবার এই ঘটনায় উত্তপ্ত হয়ে পড়ে যাদবপুর ক্যাম্পাস। পাঁচ পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এই ঘটনায় এক অভিযুক্তকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ফলে যাদবপুর কলেজ ক্যাম্পাস রক্তাক্ত হয়ে উঠল এই ঘটনায়। ঘটনায় সূত্রপাত কয়েকদিন আগে। যাদবপুরে ওই দলিত ছাত্র অভিযোগ করে, তার ভাইকে বন্ধুরা যৌন হেনস্থা করেছে। তা নিয়ে বন্ধুদের সঙ্গে মনোমালিন্য চলছিল।

ভাইকে যৌন হেনস্থা, রহস্য-নিখোঁজ দলিত ছাত্র, ৫ ছাত্রের বিরুদ্ধে এফআইআর

এরই মধ্যে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় যাদবপুরের ওই দলিত ছাত্র। দাদার রহস্যজনক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় যাদবপুর থানার দ্বারস্থ হন ভাই। থানায় লিখিত অভিযোগ করেন পাঁচজন ছাত্রের বিরুদ্ধে। শুধু এখানেই থেমে যায়নি ঘটনার ঘটঘটা। এক অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করা হয়।

একাংশের প্রহারে মাথা ফেটে যায় এই অভিযুক্তের। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা অভিযুক্তদের দাবি, হতাশা থেকেই নিখোঁজ হয়ে যায় ওই ছাত্র। তাঁদের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+