নিরাপত্তা রক্ষীকে বেঁধে ২০৪টি গ্যাসভর্তি সিলিন্ডার নিয়ে চম্পট দিল ২৫-৩০ জনের ডাকাত দল

জয়নগরের এই গ্যাস সিলিন্ডারের গোডাউনে ম্যাটাডোর নিয়ে হানা দেয় ২৫-৩০ জনের ডাকাত দল। তাদের গোডাউনে ঢুকতে বাধা দেন নিরাপত্তা রক্ষী। তাঁর মাথায় আগ্নয়াস্ত্র ঠেকিয়ে মারধর করা হয়।

দক্ষিণ ৪ পরগনা, ৯ জানুয়ারি : গ্যাসের গোডাউনে ভয়াবহ ডাকাতি। গোডাউনে হানা দিয়ে গ্যাসভর্তি সিলিন্ডার নিয়ে চম্পট দেয় ডাকাত দল। ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাত দল গভীর রাতে হানা দিয়ে রক্ষীকে বেঁধে রেখে ২০৪টি গাস ভর্তি সিলিন্ডার লুঠ করে নিয়ে যায়। এই ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনায় জয়নগরের মোল্লার চক এলাকায়।

রবিবার রাত আড়াইটে নাগাদ জয়নগরের এই গ্যাস সিলিন্ডারের গোডাউনে ম্যাটাডোর নিয়ে হানা দেয় ২৫-৩০ জনের ডাকাত দল। তাদের গোডাউনে ঢুকতে বাধা দেন নিরাপত্তা রক্ষী। তাঁর মাথায় আগ্নয়াস্ত্র ঠেকিয়ে মারধর করা হয়। তারপর তাঁকে বেঁধে রেখে গোডাউনের চাবি হাতিয়ে নেয় ডাকাতরা। একে একে ২০৪টি গ্যাস সিলিন্ডার গাড়িতে তোলা হয়।

নিরাপত্তা রক্ষীকে বেঁধে ২০৪টি গ্যাসভর্তি সিলিন্ডার নিয়ে চম্পট দিল ২৫-৩০ জনের ডাকাত দল

আলমারির চাবি ভেঙে ২০ হাজার টাকাও হাতিয়ে নেয় তারা। ৩০ মিনিট অপারেশ চালিয়ে ম১আটাডোর বোঝাই করে গ্যাস সিলিন্ডার নিয়ে পালায় এই ডাকাত দল। গোডাউনের সামনে নিরাপত্তা রক্ষীকে বেঁধে রেখে যায় ডাকাতরা। ভোরের আলো ফুটতে নিরাপত্তা রক্ষীর আর্ত চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। উদ্ধার করেন নিরাপত্তারক্ষীকে। জয়নগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+