বিজ্ঞাপনের টাকা মেটাচ্ছে না রাজ্য সরকার, সতর্কবাণী

মমতা
কলকাতা, ২৮ জুলাই: পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞাপন নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। কারণ কবে টাকা পাবেন, ঠিক নেই। খবরের কাগজগুলিকে এই ভাষায় সতর্ক করল আইএনএস (ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি)।

সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটির কার্যনির্বাহী কমিটি একটি বৈঠকে মিলিত হয়েছিল। বৈঠক শেষে তারা সংবাদপত্রগুলির উদ্দেশে উক্ত সতর্কবার্তা জারি করে।

কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন খবরের কাগজে নিয়মিত বিজ্ঞাপন দিয়ে থাকে রাজ্য সরকার। এ জন্য সংবাদপত্রগুলিকে নির্দিষ্ট হারে টাকা দেওয়ার কথা তাদের। অভিযোগ, রাজ্য সরকারের অনেক বিজ্ঞাপন গত তিন বছরে ছাপিয়েছে কাগজগুলি। অথচ প্রাপ্য টাকা তাদের দেওয়া হচ্ছে না। এ জন্য আর্থিক দুর্দশাকে অজুহাত হিসাবে দেখাচ্ছে রাজ্য সরকার। এখানেই শেষ নয়। বামফ্রন্ট আমলে ছাপা হয়েছিল, এমন অনেক বিজ্ঞাপনের টাকা আটকে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আইন অনুযায়ী, এভাবে টাকা আটকে রাখা যায় না। আইএনএস তাই দাবি করেছে, অবিলম্বে হস্তক্ষেপ করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু প্রশাসনের প্রধানই নন, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বটে। ন্যায্য পাওনা না মেটালে সংবাদপত্রগুলির আর্থিক স্বাস্থ্য খারাপ হবে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল আইএনএস। সংবাদপত্র শিল্পের স্বার্থরক্ষা করাই এদের কাজ। সংবাদমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার সপক্ষেও সওয়াল করে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+