আহত বিজেপি কর্মীদের দেখতে বেলঘরিয়ার হাসপাতালে অর্জুন সিং
রবিবার ভাটপাড়ায় বিজেপির পার্টি অফিস পুনরুদ্ধারে গিয়ে আক্রান্ত হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
রবিবার ভাটপাড়ায় বিজেপির পার্টি অফিস পুনরুদ্ধারে গিয়ে আক্রান্ত হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রতিবাদে সোমবার, ২ সেপ্টেম্বর ব্যারাকপুর বনধের ডাক দেয় বিজেপি নেতৃত্ব।

বনধের সমর্থনে রাস্তায় নামে বিজেপির কর্মী-সমর্থকেরা। অভিযোগ সেখানে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের দ্বারা আক্রান্ত হন বেশ কিছু বিজেপি সমর্থক। তাদের বেলঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তাদের দেখতে সেই হাসপাতালে আসেন এলাকার সাংসদ অর্জুন সিং।
এরপরে আহতদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের অর্জুন জানান, আহত বিজেপি কর্মীদের দেখতেই হাসপাতাল থেকে ছুটি নিয়ে তিনি এসেছেন। রাজ্য সরকার ও তৃণমূলকে তোপ দেগে বলেন, আমার বিরুদ্ধে ১০০টি মামলা হবে। গিনেস বুকে নাম উঠবে। সেই অপেক্ষাতেই আমি আছি।












Click it and Unblock the Notifications