একই পরিবারের তিনজনকে নৃশংস খুন, তিনজনের ফাঁসির সাজা ঘোষণা বারাসত আদালতের
একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় তিনজনকে ফাঁসির সাজা দিল আদালত। সোমবার বারাসত আদালতের বিচারক তিনজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
উত্তর ২৪ পরগনা, ১২ ডিসেম্বর : একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় তিনজনকে ফাঁসির সাজা দিল আদালত। সোমবার বারাসত আদালতের বিচারক তিনজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। প্রভাস ঢালি, সুমিত ঢালি ও সমীর মণ্ডলকে ফাঁসির সাজা শোনানো হয়। নির্মমভাবে এরই পরিবারের তিনজনকে খুনের পাশাপাশি দোষীসাব্যস্তদের বিরুদ্ধে আরও একাধিক খুনের অভিযোগ ছিল। প্রভাস ঢালির বিরুদ্ধে ১৭ টি খুনের মামলা রুজু হয়।
২০১২ সালের ১০ এপ্রিলের ঘটনা। উত্তর ২৪ পরগনার বারাসতের কেমিয়া খামারপাড়ায় খুন হয়েছিলেন বিনয় বিশ্বাস, তাঁর বাবা অমৃত বিশ্বাস ও মা কাকতি বিশ্বাস। তাঁদের গুলি করে নির্মমভাবে খুন করা হয়েছিল। জখম হয়েছিলেন বিনয় বিশ্বাসের স্ত্রী ও ছেলে-মেয়েও। ঘটনার সাড়ে চার বছরের মাথায় সাজা ঘোষণা করল আদালত।

সরকারি আইনজীবী জানিয়েছেন, ওইদিন বিনয় বিশ্বাসকে খুন করতে বাড়িতে চড়া হয় ফাঁসির সাজাপ্রাপ্ত তিনজন-সহ বোশ কয়েকজন। তখন তাঁকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী। তাঁর হাতে গুলি করা হয়। ছেলে-মেয়েদের ছুড়ে ফেলে দেওয়া হয়। তারপর বাবা-মা বাঁচাতে গেলে, তাঁদেরকেও গুলি করা হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। মৃত্যু নিশ্চিত করতে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল।
নিহত বিনয় বিশ্বাসের স্ত্রীর অভিযোগে তদন্ত শুরু করে বারাসত পুলিশ। চার্জগঠন হয়। পুলিশ এই ঘটনায় গ্রেফতার করে মূল অভিযুক্তদের। বিনয় বিশ্বাসের স্ত্রী ও ছেলে-মেয়ের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। চার বছর ধরে এই মামলার চলার পর অবশেষে সাজা ঘোষণা করলেন সপ্তম এডিজে-র বিচারক। তিনজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications