ফের করোনার বলি শাসক দলে বিধায়ক, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
ফের করোনার বলি শাসক দলে বিধায়ক, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
ফের করোনা সংক্রমণে বলি শাসক দলের বিধায়ক। মারা গেলেন বাঁকুড়ার ইন্দাসের তৃণমূল কংগ্রেস বিধায়ক গুরুপদ মেটে। বিধায়কের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন তিনি। এর আগে একাধিক তৃণমূল কংগ্রেস নেতা ও বিধায়ক মারা গিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে।

হাওড়ার সঞ্জীবনী হাসপাতালে ভর্তি ছিলেন বাঁকুড়ার ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে। কয়েকদিন ধরেই তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। বৃহস্পতিবার মারা যান তিনি। এর আগেও শাসক দলের একাধিক বিধায়ক মারা গিয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একাধিক নেতা মন্ত্রী।
কয়েকদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দ্ু অধিকারী। রিপোর্ট পজিটিভ আসার আগেই নিজেকে আইসোলেশনে রেখেছিলেন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁর মাও। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশির অধিকারীকেও আইসোলেশনে রাখা হয়েছে।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বর্তমান পরিস্থিতিতে তাই ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে। রিপোর্ট পজিটিভি আসার পর হাওড়ার সঞ্জীবনী হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। মারণ ভাইরাসের সঙ্গে বেশ কয়েকদিন লড়াই চালালেও বৃহস্পতিবার তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। উল্লেখ্য, এর আগেও করোনা প্রাণ কেড়েছে রাজ্যের এক বিধায়কের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications