অর্পিতার জামিনের আবেদন খারিজ, একদিনের ইডি হেফাজত! পার্থর সঙ্গেই পেশ আদালতে

অর্পিতার জামিনের আবেদন খারিজ, একদিনের ইডি হেফাজত! পার্থর সঙ্গে কালই পেশ আদালতে

পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট। সোমবার ফের তাঁকে তোলা হবে ইডির স্পেশ্যাল আদালতে। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও ওইদিন তোলা হবে ওই আদালতে। তাঁদের একইদিনে শুনানি হবে একই কোর্টে।

অর্পিতার জামিনের আবেদন খারিজ, একদিনের ইডি হেফাজত! পার্থর সঙ্গে কালই পেশ আদালতে

রবিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলার পর অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন করা হয় তাঁর আইনজীবীদের পক্ষ থেকে। আইনজীবীরা যে কোনও শর্তে জামিন দেওয়ার আবেদন জানান ব্যাঙ্কশাল কোর্টে। তাঁরা বলেন, তাঁদের মক্কেল অর্পিতা মুখোপাধ্যায় সমস্তরকমভাবে তদন্তে সহযোগিতা করবেন। তাঁকে জামিন দেওয়া হোক। কিন্তু তাঁদের সেই দাবির বিরোধিতা করেন ইডির আইনজীবীরা। এমনকী তিনি যাতে এসএসকেএম ভর্তি হতে না পারেন, সেই আবেদনও জানানো হয় ইডির পক্ষ থেকে। জানানো হয়, জোকা ইএসআই হাসপাতালের রিপোর্টে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের কোনও শারীরিক সমস্যা নেই।

আদালত অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদনের বিষয়টি স্থগিত রেখে দিয়েছিলেন। খানিক পরে আদালত সেই জামিনের আবেদন খারিজ করে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। অর্থাৎ সোমবার তাঁকে ফের আদালেত পেশ করা হবে। এক্ষেত্রে তাঁকে পেশ করা হবে নগর দায়রা আদালতের মধ্যে থাকা ইডির স্পেশ্যাল আদালতে।

শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাঙ্কশাল আদালতে পেশের পর দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল। তারপর পার্থ চট্টোপাধ্যায় ফের শারীরিক অবস্থায় কথা জানিয়ে এসএসকেএমে ভর্তির আবেদন জানান। রাজ্যের মন্ত্রীর সেই আবেদন মঞ্জুর করা হয়। দুদিনের ইডি হেফাজতের পুরোটাই এসএসকেএম কাটিয়ে দেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি এই আবেদনের বিরোধিতা করে তাঁকে জোকা বা কম্যান্ড হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছিলেন। তা অবশ্য মঞ্জুর করেনি আদালত।

সোমবার ফের পার্থ চট্টোপাধ্যায়কে নগর দায়রা আদালতে ইডির স্পেশ্যাল কোর্টে তোলার কথা। অর্পিতা মুখোপাধ্যায়কেও একই দিনে তোলা হবে ওই কোর্টে। সোমবার উভয়ের মামলার শুনানির পর কী রায় দেয় আদালতে, সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল। এদিকে পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএম ভর্তি তাঁর ইডি হেফাজতে থাকাকালীন। এসএসকেএম কর্তৃপক্ষ ইডির সঙ্গে কোনওরকম সহযোগিতা করছে না বলে অভিযোগ করে হাইকোর্টে মামলা করেছেন আইনজীবীরা। নিম্ন আদালতের রায়ের বিরোধিতা করে এই আবেদন করা হয়েছে ইডির পক্ষে।

এদিকে অর্পিতা মুখোপাধ্যায়কে রবিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করার পর ইডির আইনজীবীরা তাঁদের সওয়াল-জবাবে অর্পিতা মুখোপাধ্যায়কে পেঁয়াজের সঙ্গে তুলনা করেন। ইডির সূত্রে এদিন বিচারকের সামনে সওয়াল জবাবে বলা হয়, একটা পেঁয়াজ পাওয়া গিয়েছে, খোসা ছাড়ালেই তথ্য বেরোবে। অর্থাৎ এই বিরাট দুর্নীতি মামলায় এমন একজনকে পাওয়া গিয়েছে, তাঁকে যত জেরা করা হবে তত তথ্য বেরোবে। তাই তাঁকে ইডি হেফাজতে নেওয়া জরুরি। ইডির আইনজীবীরা আদালতে দাবি করেছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে মিলেছে টাকার পাহাড়। এবার তাঁকে জেরা করলে তথ্যের পাহাড়ও বেরিয়ে আসবে।

আদালতে সওয়াল-জবাব চলাকালীনই ইডির আইনজীবীরা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে উদ্ধার হওয়া সোনার গয়নাগুলিকে আলিবাবার বাক্সের সঙ্গে তুলনা করেন। আলিবাবার বাক্সে যেমন মণি-মাণিক্য পাওয়া গিয়েছিল, তেমনই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও সোনার ভাণ্ডার পাওয়া গিয়েছে। এছাড়া তাঁরা বাড়িতে মিলেছে ২১ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়া বিদেশি মুদ্রাও মিলেছে ৫৪ লক্ষ টাকার। মিলেছে ৮টি ফ্ল্যাট ও জমি এবং ১৮টি মোবাইল ফোন। এছাড়া অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম লেখা কিছু কাগজপত্রও মিলেছে। ইডি আদালতে অর্পিতা মুখোপাধ্যায়ের উদ্দেশে প্রশ্ন তোলে, কোথা থেকে পেলেন এত টাকা, সোনা। ইডি মনে করছে, প্রচুর নামে ও বেনামে সম্পত্তি রয়েছে। আরও অনেক কিছু মিলবে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+