সুদীপ্ত সেনের চিঠির তদন্ত করতে সিবিআইকে অনুমতি ব্যাঙ্কশাল আদালত

সারদা-কাণ্ডে বেআইনি আমানতকারী সংস্থা সারদার কর্ণধার সুদীপ্ত সেনের চিঠির তদন্ত করতে কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে অনুমতি দিল ব্যাঙ্কশ্যাল আদালত। সোমবার এই অনুমতি দেন ব্যাঙ্কশাল আদালতের মুখ্য বিচারক দীপাঞ্জন সেন।

সারদা-কাণ্ডে বেআইনি আমানতকারী সংস্থা সারদার কর্ণধার সুদীপ্ত সেনের চিঠির তদন্ত করতে কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে অনুমতি দিল ব্যাঙ্কশাল আদালত। সোমবার এই অনুমতি দেন ব্যাঙ্কশ্যাল আদালতের মুখ্য বিচারক দীপাঞ্জন সেন। এদিন সুদীপ্ত সেনের লেখা ওই চিঠি তদন্তের জন্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

সুদীপ্ত সেনের চিঠির তদন্ত করতে সিবিআইকে অনুমতি আদালত

মামলাকারীর তরফে আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন সারদা কর্তা। সেখান থেকেই গত ডিসেম্বর মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন বলে জানা যায়।

জেলবন্দি কেউ কোনও কর্তৃপক্ষের কাছে পিটিশন করতে গেলে তা সংশোধনাগারের সুপার ও এডিজি-র (কারা) মারফৎ করতে হয়। ১৮ পাতার ওই চিঠিতে বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নাম উল্লেখ করা রয়েছে বলে জানা যায়। পাশাপাশি, যারা সুদীপ্ত সেনের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন বলেও দাবি করা হয়েছে ওই চিঠিতে।

এদিন ওই চিঠির সত্যতা যাচাই করতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে সিবিআই তদন্তের আর্জি জানান তাঁর মক্কেল কুণাল ঘোষ। তার আবেদনের প্রেক্ষিতেই সিবিআইকে ওই চিঠির সত্যতা যাচাইয়ের অনুমতি দিয়েছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+