ডানকুনিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ডাকাতি, এলাকায় আতঙ্ক
ডানকুনিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ডাকাতি। দুপুর সোয়া দুটো নাগাদ ডাকাত দল হানা দেয় বলে জানা গিয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ব্যাঙ্কে ঢোকে। কিছুক্ষণের মধ্যেই তারা কাজ সেরে বেরিয়ে যায়। ঘটনা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়ায় এলাকায়। লুট হওয়া টাকার পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

দুপুর দুটো। ডানকুনি হাউসিং এলাকায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় হানা দেয়, ৭ থেকে ৮ জনের একটি দুষ্কৃতী দল। মাইকে চড়েই এসেছিল ডাকাত দল। দুপুর ২.১৫ নাগাদ হানা দেয়। আর মিনিট ১৫ -এর মধ্যেই তারা বেরিয়ে যায়। অস্ত্র নিয়ে তারা ব্যাঙ্কে ঢোকে বলে জানা গিয়েছে। এদের প্রায় সবাই ওড়িয়া ভাষায় কথা বলছিল।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। যান ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকরাও।












Click it and Unblock the Notifications