নীরজ 'অবাঙালি', তাঁর অলিম্পিক মেডেল নিয়ে বিতর্কিত মন্তব্য বাংলাপক্ষের গর্গর

নীরজ 'অবাঙালি', তাঁর অলিম্পিক মেডেল নিয়ে বিতর্কিত মন্তব্য বাংলাপক্ষের গর্গ

সারা দেশ যখন নীরজের অলিম্পিকে সোনা জয় নিয়ে আনন্দ উৎসবে মেতে রয়েছে তখন আবারও 'অবাঙালি' বিদ্বেষ-বিভাজনের কাজে ব্যস্ততা দেখাল বাংলাপক্ষ। গত শনিবার জ্যাভলিনে নীরজের সোনা জয়ের দিন বাংলাপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য অঙ্কুর চক্রবর্তী নীরজকে আক্রমণ করে একাধিক ফেসবুক পোস্ট করেন৷ সোমবার নীরজকে নিয়ে একটি বিতর্কিত ফেসবুক করেন বাংলাপক্ষের গর্গ। যে পোস্ট ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েগিয়েছে৷ অলিম্পিকে দেশের ছেলে নীরজের সোনা জয় নিয়ে তিনি কতটা আনন্দিত তা একটি ফেসবুক পোস্টে জানান বাংলাপক্ষের প্রধান গর্গ চ্যাটার্জি।

নীরজ অবাঙালি, তাঁর অলিম্পিক মেডেল নিয়ে বিতর্কিত মন্তব্য বাংলাপক্ষের গর্গ

এদিন একটি ফেসবুক পোস্টে সুক্ষভাবে 'বাঙালি-অবাঙালি' বিভাজন করে গর্গ চট্টোপাধ্যায় লেখেন, 'অর্মত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাইজ নিয়ে ইউপি-বিহার-রাজস্থান হরিয়ানায় যে উচ্ছ্বাস। নিরাজের অলিম্পিক মেডেলে আমার ততটা উচ্ছ্বাস।' গর্গের এই পোস্টের পরই ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই পোস্ট ও কমেন্টে জানিয়েছেন এই প্রথম নয় এর আগেও একাধিকবার দেশের ক্রীড়াক্ষেত্রের একাধিক সাফল্যে মহেন্দ্র সিং ধোনী, বিরাট কোহলি, রোহিত শর্মাদের 'অবাঙালি' দেগে একই সুরে ফেসবুকে বিভিন্ন বিভাজনমূলক পোস্ট করেছিলেন গর্গ চট্টোপাধ্যায়।

নীরজ অবাঙালি, তাঁর অলিম্পিক মেডেল নিয়ে বিতর্কিত মন্তব্য বাংলাপক্ষের গর্গ

তবে শুধু এরকম পোস্টই নয় রাজ্যে থাকা বিহারী, উত্তরপ্রদেশীয়, মাড়োয়াড়ি, গুজরাটি ভাষাভাষির মানুষদের রাজ্য ছাড়া করা মারোধোর করা, তাদের বাড়ির মহিলাদের নিয়ে কু-ইঙ্গিত করে একাধিক পোস্ট করেছে বাংলাপক্ষের গর্গ চট্টোপাধ্যায়৷ তাঁর বিভিন্ন পোস্টে বারবার বড়বাজার ( কলকাতা) দখলের হুমকিও দেওয়া হয়।

নীরজ অবাঙালি, তাঁর অলিম্পিক মেডেল নিয়ে বিতর্কিত মন্তব্য বাংলাপক্ষের গর্গ

প্রায় দু'বছর আগে প্রতিবেশী রাজ্য অসমের মানুষকে নিয়ে কু-মন্তব্য করেছিলেন গর্গ। অসমে সে নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়৷ কোর্টের নির্দেশে অসম পুলিশ রাজ্যে গর্গকে গ্রেফতার করতে এলে অনেকদিন গা ঢাকা দিয়েছিলেন বাংলাপক্ষের নেতা৷ সেই বেশ কয়েক মাসের জন্য ফেসবুকে সমস্তরকমের পোস্ট করা থেকে বিরত ছিলেন তিনি৷ পরে একটি ইউটিউব ভিডিও বার্তায় সমস্ত অসমবাসীর কাছে ক্ষমা চান গর্গ৷ নিজের বাবার অসুস্থার কথা বলেন এমনকি এও বলেছিল যে তিনি ভবিষ্যতে এরকম মন্তব্য করা থেকে বিরত থাকবেন৷

নীরজ অবাঙালি, তাঁর অলিম্পিক মেডেল নিয়ে বিতর্কিত মন্তব্য বাংলাপক্ষের গর্গ

অঙ্কুরের বক্তব্য নিয়ে বাংলাপক্ষ সংবাদমাধ্যমে জানিয়েছে, ও (অঙ্কুর) এখন বাংলাপক্ষে নেই৷ যদিও অঙ্কুরকে বহিষ্কারের কোনও চিঠি বা নোটিশ তারা দেখাতে পারেনি৷ এখন দলের নেতা গর্গ চট্টোপাধ্যায়ের বক্তব্য নিয়ে কী বলে বাংলাপক্ষ সেটাই দেখার৷

নীরজ অবাঙালি, তাঁর অলিম্পিক মেডেল নিয়ে বিতর্কিত মন্তব্য বাংলাপক্ষের গর্গর

{quiz_673}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+