বাংলাদেশ থেকে পুজোর আগে আসছে পদ্মার ইলিশ, তবে ইউনূস সরকার এই পদক্ষেপ কোনও 'সৌজন্য' নয়
দুর্গাপুজোয় ভারতে ১২০০ টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মহম্মদ ইউনূসের সরকার। এদিন সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এই পরিমাণ রফতানি গত বছরের তুলনায় অর্ধেক।
গত বছর পুজোর সময় বাংলাদেশের সরকার প্রথমে প্রায় তিন হাজার টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছিল। যা পরে ২৪২০ টনে নামিয়ে আনা হয়। এবার তা একেবারে অর্ধেক কমিয়ে ১২০০ টন করা হয়েছে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ১১০০ টাকা।

পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের চাহিদা বরাবরই ব্যাপক। ২০১৫ সালের বাংলাদেশের জাতীয় রফতানি নীতি অনুযায়ী, ইলিশ শর্তসাপেক্ষে রফতানিযোগ্য পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত। ২০১৯ সাল থেকে দুর্গাপুজোর সময় ভারতে ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছিল।
যদিও শেখ হাসিনার সরকার ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, তবুও দুর্গাপুজোর সময় গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে ভারতে ইলিশ পাঠানো হচ্ছে। গত বছর হাসিনা সরকারের পতনের পর ভারতে ইলিশ রফতানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষে রুপোলি শস্য পাঠানো হয়েছিল। তা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি।
কারণ প্রথমদিকে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার উৎসবের মরসুমে ভারতে ইলিশ রফতানি বন্ধ রাখার কথা জানিয়েছিল। অভ্যন্তরীণ চাহিদা পূরণকে এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে সেইসময় থেকে বাংলাদেশে কেমন পরিস্থিতি চলেছে তা সকলেই প্রায় জানেন। ভারতের প্রতি এক বিদ্বেষমূলক মনোভাব শুধু জনমানসে নয়, সরকারি স্তরেও প্রবল। আর সেকারণেই এবছরও ধরি মাছ না ছুঁই পানির মতো আচরণ করে বাংলাদেশ সরকার নামমাত্র ইলিশ পাঠানোর ঘোষণা করেছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications