Bangla Divas: ২০ জুন নয়, পয়লা বৈশাখেই সিলমোহর, বিধানসভায় পাশ 'পশ্চিমবঙ্গ দিবস' প্রস্তাব

Bangla Divas: বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্যের গঠন হয়নি। অন্য রাজ্যের, রাজ্য গঠনের দিন থাকলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা নেই বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, বাংলা ক্যালেন্ডারের শুরু পয়লা বৈশাখ দিয়ে। শুভ দিন। তাই বাংলা দিবস হিসেবে ওই দিনটিকেই বেছে নেওয়া হোক।

এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা এসেছিল ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার দাবি নিয়ে লেখা জামা পরে। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৪৭ সালের ২০ জুন বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি ও অবদান নষ্ট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়

পাল্টা নিজের কথা বলতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা ক্যালেন্ডার প্রথম দিনটাই শুভ দিন, পয়লা বৈশাখ। তিনি আরও বলেন নবান্নে সমাজের বিভিন্ন অংশের মানুষজনকে ডেকে তাঁদের সঙ্গে পরামর্শ করেছেন। কেউ কেউ রাখি বন্ধনের দিনটিকে বাংলা দিবসের প্রস্তাব করেছিলেন, বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলা ভাগ বেদানাদায়ক। লক্ষ লক্ষ বাঙালি বাংলা ভাগের ফলে ছিন্নমূল হয়েছিলেন। রাজ্যপাল এই বিলে সম্মতি দেবেন না, বিরোধী দলনেতা দাবি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সম্মতি না দিলেও রাজ্য সরকার ওই দিনটিতেই বাংলা দিবস পালন করবে। দেখা যাবে জনগণের প্রতিনিধির শক্তি বেশি না রাজ্যপালের শক্তি বেশি।

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, যাঁদের স্বাধীনতা আন্দোলনে কোনও ভূমিকা ছিল না, তাদের কথা শুনতে হবে? ১ বৈশাখ বাংলা দিবস পালন করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, আগে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়নি বলেই সরকারের তরফে পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকারের উদ্যোগেরও তিনি বিরোধিতা করেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী।

পরে পশ্চিমবঙ্গ দিবস ও বাংলার মাটি বাংলার জল রাজ্য সঙ্গীত নিয়ে বিধানসভায় ভোটাভুটি হয়। সেখানে সরকারের প্রস্তাব ১৬৭-র বিরুদ্ধে ৬২ ভোটে পাশ হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+