ধন্যি মেয়ে, বালিকা বধূর অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের জীবনাবসান
প্রয়াত অভিনেতা পার্থ মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার ভোররাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
প্রয়াত অভিনেতা পার্থ মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার ভোররাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ধন্যি মেয়ে, অগ্নিশ্বর-সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় মানুষের নজর কেড়েছিল।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা পার্থ মুখোপাধ্যায়। ১৭ অক্টোবর বাড়িতে পড়ে গিয়ে আহত হন তিনি। তারপর তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন সেখানে চিকিৎসা চলার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
কিন্তু কিডনি ও বার্ধক্যজনিত সম্পর্কের জেরে ফের অভিনেতা পার্থ মুখোপাধ্যায়কে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ২২ নভেম্বর। পরিস্থিতি সংকটজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। প্রিয় সহকর্মীর খোঁজ নিতে অনেকেই ছুটে যান হাসপাতালে।
তপন সিনহা, গৌতম ঘোষের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছে পার্থ মুখোপাধ্যায়। ধন্যি মেয়ে, বালিকু বধূ, আমার পৃথিবী, বাঘবন্দীর খেলা, অগ্নিশ্বর-সহ বহু ছবিতে কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications