বৈশাখীর দিকে হাত বাড়াল বিজেপি! প্রসঙ্গ এড়িয়ে ধোঁয়াশা বাড়ালেন শোভন-বান্ধবী

প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব বিজেপির।

প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব বিজেপির। দিল্লির নির্দেশ মতো বিষয়টি নিয়ে মুকুল রায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই খবর প্রকাশ্যে আসার পরেই এলাকার চার কাউন্সিলরকে শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি পাঠানো হয়েছিল।

বৈশাখীর দিকে হাত বাড়াল বিজেপি! প্রসঙ্গ এড়ালেন শোভন-বান্ধবী

দল তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হলেও, এখনও মমতা বন্দ্যোপাধ্যায়েই আনুগত্য রয়েছে তাঁর। সেই পরিস্থিতিতে বিজেপির টার্গেট বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষা। এছাড়াও মিডিয়া সামলাতে পারেন খুব ভাল। সেইজন্য তৃণমূলের সঙ্গে থাকা যেসব ব্যক্তি বিজেপির পছন্দের তালিকায় রয়েছে, তাঁদের মধ্যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও পড়েন। সূত্রের খবর অনুযায়ী, সেই মতো দিল্লি থেকে নির্দেশ দেওয়া হয় পশ্চিমবঙ্গে দলের নির্বাচন কমিটির আহ্বায়কের কাছে। বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুকুল রায়ের কাছ থেকে।

প্রসঙ্গ এড়িয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি যা করবেন, শোভন চট্টোপাধ্যায়ের ভালর জন্যই করবেন।

সূত্রের খবর অনুযায়ী, শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যে চারজন তৃণমূল কাউন্সিলর গিয়েছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন, সুদীপ পোল্লে, শেফালি প্রামাণিক, রঘুনাথ পাত্র এবং ইন্দ্রজিত ভট্টাচার্য। এলাকার সংগঠন নিয়ে তাঁদের মধ্যে কথা হয় বলে জানা গিয়েছে। যদিও শোভন চট্টোপাধ্যায় তাঁদের আশ্বস্ত করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+