সক্রিয় রাজনীতিতে যোগ! নিজের 'ইঙ্গিতপূর্ণ' সিদ্ধান্ত জানালেন বৈশাখী
আগামী লোকসভা নির্বাচনে তিনি কিংবা শোভন চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এদিন এমনটাই জানিয়ে দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
আগামী লোকসভা নির্বাচনে তিনি কিংবা শোভন চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এদিন এমনটাই জানিয়ে দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও কথা প্রসঙ্গে তিনি জানান, কালও তিনি তার সিদ্ধান্ত বদল করতে পারেন। তবে তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্তে যদি কারও রাতের ঘুম ভাল হয়, হোক, মন্তব্য করেছেন তিনি।

রায়চকে নজরদারি, হুঁশিয়ারি বৈশাখীর
রবিবার রায়চকে নজরদারি প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, মিডিয়ায় সক্রিয়তায় হামলা আটকানো গিয়েছে। তবে ভয় দেখিয়ে তাঁকে থামানো যাবে না বলেও মন্তব্য করেছেন বৈশাখী। তাতে জেদ বাড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
|
সূর্যকান্ত মিশ্রের টুইট মলমের মতো
টুইট করে সূর্যকান্ত মিশ্র পাশে দাঁড়ানোয় খুশি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে তাঁর মা খুবই খুশি হয়েছেন। বৈশাখী বলেন, যখন কোনও নেতা কোনও প্রতিক্রিয়া জানাননি, তখন
টুইটে সূর্যকান্ত মিশ্রের প্রতিক্রিয়া মলমের মতো। যখন সবাই প্রশ্ন করছেন, তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন, তখন পাল্টা প্রশ্ন করেন কেন সিপিএম-এ নয়।

'আপাতত কোনও রাজনৈতিক দলে নয়'
তিনি আপাতত কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না। শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের ফ্ল্যাটে বসে এমনটাই মন্তব্য করেছেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ২ মার্চ বিজেপি এক নেতা তাঁকে প্রস্তাব দিয়েছিলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। বলেছিলেন ভেবে চিন্তে উত্তর দিতে। তিনি জানান, তখন বলেছিলেন ভেবে দেখবেন।

তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন
বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূলের এক সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ওই দলের সঙ্গে ক্ষীণ সম্পর্ক ছিল। কিন্তু গতবছর সেই সংগঠন থেকে সরে যাওয়ায় সম্পর্ক ছিল্ল হয়েছে। তবে নিজের সম্পর্কে সিদ্ধান্ত নেবেন শোভন চট্টোপাধ্যায়। জানিয়েছেন বৈশাখী।












Click it and Unblock the Notifications